Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
আমেরিকাস্কলারশিপ

যুক্তরাষ্ট্রের Coe College-এ ফুল ফান্ডেড স্কলারশিপ, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

যুক্তরাষ্ট্রের কো কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে গ্লোবাল লিডারশিপ স্কলারশিপের আওতায় চার বছরের সম্পূর্ণ টিউশন ফি বৃত্তি পাচ্ছেন একজন আন্তর্জাতিক শিক্ষার্থী। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৭। বিস্তারিত কো কলেজের ওয়েবসাইটে।

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৫:৩০

যুক্তরাষ্ট্রের Coe College-এ ফুল ফান্ডেড স্কলারশিপ, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

যুক্তরাষ্ট্রের কো কলেজে (Coe College) স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য বৃত্তির সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। ২০২৭ শিক্ষাবর্ষে গ্লোবাল লিডারশিপ স্কলারশিপের (Global Leadership Scholarship) আওতায় একজন শিক্ষার্থীকে চার বছরের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি।

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের সিডার র‍্যাপিডসে অবস্থিত কো কলেজ একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটির অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এ বৃত্তি দেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থী চার বছর পর্যন্ত টিউশন ফি বাবদ আর্থিক সহায়তা পাবেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ফুলব্রাইট বৃত্তি বাড়ানোর উদ্যোগ ইউজিসির

৩ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ফুলব্রাইট বৃত্তি বাড়ানোর উদ্যোগ ইউজিসির

বৃত্তিতে যেসব সুবিধা মিলবে

গ্লোবাল লিডারশিপ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীর প্রথম বছরের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। পরবর্তী তিন বছরও বৃত্তি নবায়নের সুযোগ থাকবে। এ সময় প্রথম বছরের টিউশন ফির সঙ্গে প্রতিবছর অতিরিক্ত ৫০০ মার্কিন ডলার যুক্ত হবে।

তবে এ বৃত্তিতে শুধু টিউশন ফি দেওয়া হবে। আবাসন, খাবার, স্বাস্থ্যবিমা, যাতায়াতসহ অন্যান্য খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে।

আবেদনের যোগ্যতা

  • যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী বাসিন্দা হওয়া যাবে না।

  • যুক্তরাষ্ট্রের বাইরে উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতে হবে।

  • প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে ভর্তি হতে হবে।

  • কো কলেজে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করতে হবে।

  • কলেজের ক্যাম্পাসে আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকতে হবে।

  • কলেজে ভর্তির শর্ত পূরণ করতে হবে।

আরও পড়ুন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে ১০টি স্কলারশিপের সুযোগ

৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে ১০টি স্কলারশিপের সুযোগ

আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র

  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

  • ইংরেজি ভাষার দক্ষতা বা শিক্ষাগত যোগ্যতার পরীক্ষার স্কোর।

  • আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র।

  • ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট।

  • বৃত্তির জন্য জীবনবৃত্তান্ত ও নির্ধারিত বিষয়ের ওপর রচনা।

অন্যান্য বৃত্তির সুযোগ

গ্লোবাল লিডারশিপ স্কলারশিপ ছাড়াও কো কলেজে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক বৃত্তির সুযোগ রয়েছে। শিক্ষাগত ফলাফল ও যোগ্যতার ভিত্তিতে বছরে সর্বোচ্চ ১৬ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৃত্তি পাওয়া যেতে পারে।

এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে। কলেজের তথ্য অনুযায়ী, সপ্তাহে আট ঘণ্টা কাজ করে বছরে প্রায় ২ হাজার ২০০ মার্কিন ডলার আয় করা সম্ভব।

আবেদন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে কো কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Common Application-এর মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে। এরপর গ্লোবাল লিডারশিপ স্কলারশিপের জন্য আলাদা আবেদন জমা দিতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির আবেদনে কোনো ফি লাগে না।

আবেদনের শেষ সময়

আগ্রহী শিক্ষার্থীরা ১৫ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিস্তারিত ও আবেদন: কো কলেজের অফিশিয়াল ওয়েবসাইট

Tags:#শিক্ষাবৃত্তি#উচ্চশিক্ষা#যুক্তরাষ্ট্র#আন্তর্জাতিক শিক্ষা#Coe College#ফুল ফান্ডেড স্কলারশিপ#স্কলারশিপ আবেদন#আবেদন শেষ তারিখ

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ১৫ শতাংশ, জরিপে তথ্য

যুক্তরাষ্ট্রে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ১৫ শতাংশ, জরিপে তথ্য

কানাডায় বিদেশি কর্মী নিয়োগে নতুন বিধিনিষেধের পরিকল্পনা, ২০২৭ সাল থেকে বদলাতে পারে LMIA নিয়ম

কানাডায় বিদেশি কর্মী নিয়োগে নতুন বিধিনিষেধের পরিকল্পনা, ২০২৭ সাল থেকে বদলাতে পারে LMIA নিয়ম

কানাডার ইটিএ আবেদনে ফেসিয়াল বায়োমেট্রিক যাচাইয়ের পরিকল্পনা

কানাডার ইটিএ আবেদনে ফেসিয়াল বায়োমেট্রিক যাচাইয়ের পরিকল্পনা

যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে নিজস্ব পারমাণবিক চুল্লি!

যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে নিজস্ব পারমাণবিক চুল্লি!

যুক্তরাষ্ট্রের বড় দুই শহরে ভারতীয় বংশোদ্ভূত মেয়র: নিউইয়র্কে মামদানি, লস অ্যাঞ্জেলেসে রামন

যুক্তরাষ্ট্রের বড় দুই শহরে ভারতীয় বংশোদ্ভূত মেয়র: নিউইয়র্কে মামদানি, লস অ্যাঞ্জেলেসে রামন

বাংলাদেশিদের জন্য লুক্সেমবার্গের নাগরিকত্ব পাওয়ার সুযোগ

বাংলাদেশিদের জন্য লুক্সেমবার্গের নাগরিকত্ব পাওয়ার সুযোগ

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

কানাডায় স্থায়ী বসবাসের নতুন সুযোগ, দুই প্রদেশে ৪২২ জনের বেশি প্রার্থীকে আমন্ত্রণ

কানাডায় স্থায়ী বসবাসের নতুন সুযোগ, দুই প্রদেশে ৪২২ জনের বেশি প্রার্থীকে আমন্ত্রণ

কানাডার স্থায়ী বসবাসের অনুমতি ও পাসপোর্টের প্রতীকী চিত্র

কানাডায় এক লাখ কর্মীকে স্থায়ী বসবাসের সুযোগ, পরিবারের জন্যও বিশেষ উদ্যোগ

৫ দিন আগে
কানাডার নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচিতে ৫,৫০০ পিআর ঘোষণা

কানাডার নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচিতে ৫,৫০০ পিআর ঘোষণা

৫ দিন আগে
অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের মন্তব্যের পরও যুক্তরাষ্ট্রে অভিবাসী আটক অভিযান অব্যাহত

৫ দিন আগে
কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে নতুন নিয়ম কার্যকর

কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে নতুন নিয়ম কার্যকর

১২ দিন আগে