Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
আমেরিকা

যুক্তরাষ্ট্রের বড় দুই শহরে ভারতীয় বংশোদ্ভূত মেয়র: নিউইয়র্কে মামদানি, লস অ্যাঞ্জেলেসে রামন

লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে বর্তমান মেয়র কারেন বাসকে পরাজিত করে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক নিত্যা রামন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জনসংখ্যায় বৃহত্তম দুই শহরের মেয়র পদে ভারতীয় বংশোদ্ভূতদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ২৩:০৬

যুক্তরাষ্ট্রের বড় দুই শহরে ভারতীয় বংশোদ্ভূত মেয়র: নিউইয়র্কে মামদানি, লস অ্যাঞ্জেলেসে রামন

নিউইয়র্কের পর এবার লস অ্যাঞ্জেলেসের নেতৃত্বেও আসছেন ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন রাজনীতিক। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে এবার যুক্ত হচ্ছে নিত্যা রামনের নাম। লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে বর্তমান মেয়র কারেন বাসকে হারিয়েছেন রামন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জনসংখ্যায় বৃহত্তম দুই শহরের মেয়র পদে ভারতীয় বংশোদ্ভূতদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয় পেয়েছেন রামন। বৃহস্পতিবার পরাজয় মেনে তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন কারেন বাস। আগামী ১৪ ডিসেম্বর রামনের চার বছরের মেয়াদ শুরু হওয়ার কথা।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে ফের জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান ও মাসুদুর রহমান

৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে ফের জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান ও মাসুদুর রহমান

মামদানি ও রামনের দুজনেরই পারিবারিক শিকড় ভারতে। তবে তাঁদের জন্ম ও যুক্তরাষ্ট্রে আসার অভিজ্ঞতা আলাদা। নিউইয়র্কের মেয়র মামদানির জন্ম উগান্ডায়। তাঁর মা–বাবা দুজনই ভারতীয় বংশোদ্ভূত। সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। অন্যদিকে রামনের জন্ম ভারতের কেরালায়। ছয় বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম শহরের নেতৃত্বে তাঁদের উঠে আসার মধ্য দিয়ে দেশটির স্থানীয় রাজনীতিতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত অভিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের নতুন অধ্যায় তৈরি হচ্ছে।

সর্বশেষ প্রকাশিত ভোটের হিসাবে রামন পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭৭২ ভোট বা ৫২ দশমিক ৭০ শতাংশ। কারেন বাস পেয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৫১৯ ভোট বা ৪৭ দশমিক ৩০ শতাংশ। দুই প্রার্থীর ব্যবধান ৪৭ হাজার ২৫৩ ভোট। রামনের জয়ে দুই দশকের বেশি সময় পর লস অ্যাঞ্জেলেসের কোনো ক্ষমতাসীন মেয়র পুনর্নির্বাচনে পরাজিত হলেন। এর আগে ২০০৫ সালে মেয়র জেমস হ্যান পরাজিত হয়েছিলেন।

রামন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এমআইটি থেকে নগর পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের চতুর্থ ডিস্ট্রিক্টের প্রতিনিধি। তাঁর সরকারি জীবনীতে অভিবাসী পরিচয় এবং গৃহহীন মানুষকে সহায়তা ও নাগরিক সেবায় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি-আমেরিকান আবের কাওয়াস, হিজাব পরেও গড়লেন ইতিহাস

৪ নভেম্বর ২০২৬
নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি-আমেরিকান আবের কাওয়াস, হিজাব পরেও গড়লেন ইতিহাস

নির্বাচনী প্রচারে আবাসনসংকট, গৃহহীনতা, গণপরিবহন ও নগরসেবার উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন রামন। ২০২৮ সালের অলিম্পিকের আয়োজক শহরের দায়িত্ব নিতে গিয়ে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ থাকবে তাঁর সামনে।

Tags:#যুক্তরাষ্ট্র#নিউইয়র্ক#ভারতীয় বংশোদ্ভূত#মেয়র#লস অ্যাঞ্জেলেস#মামদানি#রামন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ১৫ শতাংশ, জরিপে তথ্য

যুক্তরাষ্ট্রে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ১৫ শতাংশ, জরিপে তথ্য

কানাডায় বিদেশি কর্মী নিয়োগে নতুন বিধিনিষেধের পরিকল্পনা, ২০২৭ সাল থেকে বদলাতে পারে LMIA নিয়ম

কানাডায় বিদেশি কর্মী নিয়োগে নতুন বিধিনিষেধের পরিকল্পনা, ২০২৭ সাল থেকে বদলাতে পারে LMIA নিয়ম

কানাডার ইটিএ আবেদনে ফেসিয়াল বায়োমেট্রিক যাচাইয়ের পরিকল্পনা

কানাডার ইটিএ আবেদনে ফেসিয়াল বায়োমেট্রিক যাচাইয়ের পরিকল্পনা

যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে নিজস্ব পারমাণবিক চুল্লি!

যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে নিজস্ব পারমাণবিক চুল্লি!

বাংলাদেশিদের জন্য লুক্সেমবার্গের নাগরিকত্ব পাওয়ার সুযোগ

বাংলাদেশিদের জন্য লুক্সেমবার্গের নাগরিকত্ব পাওয়ার সুযোগ

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

কানাডায় স্থায়ী বসবাসের নতুন সুযোগ, দুই প্রদেশে ৪২২ জনের বেশি প্রার্থীকে আমন্ত্রণ

কানাডায় স্থায়ী বসবাসের নতুন সুযোগ, দুই প্রদেশে ৪২২ জনের বেশি প্রার্থীকে আমন্ত্রণ

কানাডার স্থায়ী বসবাসের অনুমতি ও পাসপোর্টের প্রতীকী চিত্র

কানাডায় এক লাখ কর্মীকে স্থায়ী বসবাসের সুযোগ, পরিবারের জন্যও বিশেষ উদ্যোগ

৫ দিন আগে
কানাডার নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচিতে ৫,৫০০ পিআর ঘোষণা

কানাডার নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচিতে ৫,৫০০ পিআর ঘোষণা

৫ দিন আগে
অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের মন্তব্যের পরও যুক্তরাষ্ট্রে অভিবাসী আটক অভিযান অব্যাহত

৫ দিন আগে
কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে নতুন নিয়ম কার্যকর

কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে নতুন নিয়ম কার্যকর

১২ দিন আগে