Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
আমেরিকাঅভিবাসন

কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে নতুন নিয়ম, ৩ নভেম্বর থেকে কার্যকর

কানাডার এক্সপ্রেস এন্ট্রি পয়েন্ট ব্যবস্থায় পরিবর্তন আসছে, যা ৩ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। উচ্চ মজুরির পেশায় কাজের অভিজ্ঞতা বা উপযুক্ত চাকরির প্রস্তাব থাকলে প্রার্থীরা অতিরিক্ত পয়েন্ট পাবেন।

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:১০

কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে নতুন নিয়ম, ৩ নভেম্বর থেকে কার্যকর

কানাডার এক্সপ্রেস এন্ট্রির পয়েন্ট ব্যবস্থায় পরিবর্তন আসছে। উচ্চ মজুরির পেশায় কানাডায় কাজের যোগ্য অভিজ্ঞতা অথবা উপযুক্ত চাকরির প্রস্তাব থাকা প্রার্থীরা অতিরিক্ত পয়েন্ট পাবেন। নতুন নিয়ম কার্যকর হবে ৩ নভেম্বর ২০২৬।

দেশটির অভিবাসন বিভাগ ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) ১৬ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষ অভিবাসী বাছাইয়ের প্রক্রিয়া আরও ভালোভাবে মেলাতে এই পরিবর্তন আনা হচ্ছে।

আইআরসিসি জানিয়েছে, উচ্চ মজুরির পেশা নির্ধারণে কোনো প্রার্থীর ব্যক্তিগত বেতন বিবেচনা করা হবে না। দেখা হবে সংশ্লিষ্ট পেশার মধ্যম মজুরি কানাডার সামগ্রিক কর্মীদের মধ্যম মজুরির অন্তত ১ দশমিক ৩ গুণ কি না। যোগ্য পেশাগুলোর তালিকা নিজেদের ওয়েবসাইটে রাখবে বিভাগটি।

নতুন নিয়মে যোগ্য চাকরির প্রস্তাবের জন্য অতিরিক্ত পয়েন্ট পেতে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট বা এলএমআইএ লাগবে না। ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম ও ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রামের চাকরির প্রস্তাবসংক্রান্ত শর্ত পূরণের ক্ষেত্রেও এই পরিবর্তন প্রযোজ্য হবে। তবে চাকরির প্রস্তাবটি সত্যি কি না এবং তা কর্মসূচির শর্ত পূরণ করে কি না, তা যাচাই করবে আইআরসিসি। এই ঘোষণা কানাডার সব ওয়ার্ক পারমিটের জন্য এলএমআইএ বাতিলের ঘোষণা নয়।

এক্সপ্রেস এন্ট্রি পুলে থাকা প্রার্থীদের কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেম বা সিআরএস স্কোর নতুন নিয়মে স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হবে। তবে যোগ্য চাকরির প্রস্তাবের জন্য পয়েন্ট পেতে চাইলে প্রার্থীদের ৩ নভেম্বরের আগে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল হালনাগাদ করতে হবে।

স্কোর নতুন করে হিসাব করতে সর্বোচ্চ দুই সপ্তাহ লাগতে পারে। এই সময়ে স্থায়ী বসবাসের আবেদন করার আমন্ত্রণ দেওয়ার রাউন্ড সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে আইআরসিসি।

Tags:#অভিবাসন#ভিসা প্রক্রিয়া#কানাডা#এক্সপ্রেস এন্ট্রি#নতুন নিয়ম#ইমিগ্রেশন#৩ নভেম্বর#কানাডায় বসবাস

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ১৫ শতাংশ, জরিপে তথ্য

যুক্তরাষ্ট্রে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ১৫ শতাংশ, জরিপে তথ্য

কানাডায় বিদেশি কর্মী নিয়োগে নতুন বিধিনিষেধের পরিকল্পনা, ২০২৭ সাল থেকে বদলাতে পারে LMIA নিয়ম

কানাডায় বিদেশি কর্মী নিয়োগে নতুন বিধিনিষেধের পরিকল্পনা, ২০২৭ সাল থেকে বদলাতে পারে LMIA নিয়ম

কানাডার ইটিএ আবেদনে ফেসিয়াল বায়োমেট্রিক যাচাইয়ের পরিকল্পনা

কানাডার ইটিএ আবেদনে ফেসিয়াল বায়োমেট্রিক যাচাইয়ের পরিকল্পনা

যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে নিজস্ব পারমাণবিক চুল্লি!

যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে নিজস্ব পারমাণবিক চুল্লি!

যুক্তরাষ্ট্রের বড় দুই শহরে ভারতীয় বংশোদ্ভূত মেয়র: নিউইয়র্কে মামদানি, লস অ্যাঞ্জেলেসে রামন

যুক্তরাষ্ট্রের বড় দুই শহরে ভারতীয় বংশোদ্ভূত মেয়র: নিউইয়র্কে মামদানি, লস অ্যাঞ্জেলেসে রামন

বাংলাদেশিদের জন্য লুক্সেমবার্গের নাগরিকত্ব পাওয়ার সুযোগ

বাংলাদেশিদের জন্য লুক্সেমবার্গের নাগরিকত্ব পাওয়ার সুযোগ

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

কানাডায় স্থায়ী বসবাসের নতুন সুযোগ, দুই প্রদেশে ৪২২ জনের বেশি প্রার্থীকে আমন্ত্রণ

কানাডায় স্থায়ী বসবাসের নতুন সুযোগ, দুই প্রদেশে ৪২২ জনের বেশি প্রার্থীকে আমন্ত্রণ

কানাডার স্থায়ী বসবাসের অনুমতি ও পাসপোর্টের প্রতীকী চিত্র

কানাডায় এক লাখ কর্মীকে স্থায়ী বসবাসের সুযোগ, পরিবারের জন্যও বিশেষ উদ্যোগ

৫ দিন আগে
কানাডার নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচিতে ৫,৫০০ পিআর ঘোষণা

কানাডার নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচিতে ৫,৫০০ পিআর ঘোষণা

৫ দিন আগে
অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের মন্তব্যের পরও যুক্তরাষ্ট্রে অভিবাসী আটক অভিযান অব্যাহত

৫ দিন আগে
কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে নতুন নিয়ম কার্যকর

কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে নতুন নিয়ম কার্যকর

১২ দিন আগে