Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
ইউরোপ

দ্বিতীয় বর্ষে সুইন্ডন দুর্গোৎসব, অংশ নেন দুই শতাধিক স্বেচ্ছাসেবক

যুক্তরাজ্যের সুইন্ডনে সুইন্ডন বেঙ্গলি কালচারাল সোসাইটি আয়োজিত দ্বিতীয় বর্ষের দুর্গোৎসবে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী উদযাপন সম্পন্ন হয়েছে। দুই শতাধিক স্বেচ্ছাসেবকের সহযোগিতায় এই উৎসবে হাজারেরও বেশি মানুষের জন্য বিনামূল্যে প্রসাদ ও খাবার পরিবেশন করা হয়।

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১৩:৫৩

দ্বিতীয় বর্ষে সুইন্ডন দুর্গোৎসব, অংশ নেন দুই শতাধিক স্বেচ্ছাসেবক

যুক্তরাজ্যের সুইন্ডনে পূজা-অর্চনা, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। সুইন্ডন বেঙ্গলি কালচারাল সোসাইটির (এসবিসিএস) দ্বিতীয় বর্ষের এই আয়োজন চলে ১৬ থেকে ২০ অক্টোবর। শহরের ভেন্যু থ্রিতে অনুষ্ঠিত উৎসবে সুইন্ডনসহ উইল্টশায়ার, গ্লুচেস্টারশায়ার ও আশপাশের এলাকার মানুষ অংশ নেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উৎসবের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করেছেন। পাঁচ দিনে বিনামূল্যে ছয় হাজারের বেশি প্রসাদ ও খাবার পরিবেশন করা হয়েছে। পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত, নৃত্য ও পারিবারিক মিলনমেলায় মুখর ছিল উৎসব প্রাঙ্গণ।

১৬ অক্টোবর মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। ঐতিহ্যবাহী পোশাকে বিভিন্ন বয়সের মানুষ পূজামণ্ডপে আসেন। পূজা শেষে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

মহাসপ্তমীতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোর ও বড়রা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে নৈশভোজের ব্যবস্থা ছিল।

আয়োজকদের তথ্যমতে, এদিন হেইডি আলেকজান্ডার উৎসবে উপস্থিত হয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয় বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

১৮ অক্টোবর মহাষ্টমীতে পূজা ও পুষ্পাঞ্জলিতে অংশ নেন ভক্তরা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সংগীত ও নৃত্যানুষ্ঠান। আয়োজকেরা জানান, নিল হপকিন্স এদিন উৎসবে যোগ দেন।

১৯ অক্টোবর মহানবমীর আয়োজনে পূজার পাশাপাশি ছিল ভরতনাট্যম, বলিউড নৃত্য, বাঙালি নৃত্য ও সংগীত। শিশু-কিশোরদের দলীয় পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অংশ। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সারা রোজ ট্রটন এদিন উপস্থিত ছিলেন।

২০ অক্টোবর বিজয়া দশমীতে দেবীকে প্রতীকী বিদায় জানান ভক্তরা। সিঁদুর খেলা, ধামাইল, সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে শেষ দিনের আয়োজন সম্পন্ন হয়। উপস্থিত ব্যক্তিরা একে অপরকে বিজয়ার শুভেচ্ছা জানান। আয়োজকেরা জানান, গ্যারি সামনারও শেষ দিনের অনুষ্ঠানে যোগ দেন।

উৎসবের বড় অংশজুড়ে ছিল স্বেচ্ছাসেবকদের কাজ। পরিকল্পনা ও সমন্বয়, মণ্ডপসজ্জা, মঞ্চ প্রস্তুতি, অতিথি আপ্যায়ন, রান্না, খাবার পরিবেশন, দর্শনার্থী ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করেন তাঁরা। অনেকেই উৎসব শুরুর কয়েক সপ্তাহ আগে থেকে প্রস্তুতিতে যুক্ত ছিলেন।

রান্নাঘর পরিচালনায় শেফ, স্থানীয় রেস্তোরাঁর সহযোগী ও স্বেচ্ছাসেবকেরা কাজ করেন। দর্শনার্থীদের জন্য প্রসাদের পাশাপাশি দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা রাখা হয়। আয়োজকদের ভাষ্য, ধর্ম, বর্ণ বা আর্থিক অবস্থা নির্বিশেষে সবাই যেন উৎসবে অংশ নিতে পারেন, সে জন্য প্রবেশ ও খাবারের ব্যবস্থা বিনামূল্যে রাখা হয়েছিল।

নারী ও তরুণ স্বেচ্ছাসেবকেরাও বিভিন্ন দায়িত্ব পালন করেন। নৈবেদ্য প্রস্তুত, রান্নাঘরের কাজ, সাংস্কৃতিক পরিবেশনা এবং অতিথি আপ্যায়নে তাঁদের অংশগ্রহণ ছিল। শিশুদের প্রতিযোগিতা ও মঞ্চ পরিবেশনায় সহযোগিতা করেন অভিভাবক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়কারীরা।

সুইন্ডন বেঙ্গলি কালচারাল সোসাইটি জানিয়েছে, যুক্তরাজ্যে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্যের মাধ্যমে শিশু-কিশোরেরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছে।

সংগঠনের একজন মুখপাত্র জানান, স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক, শিল্পী, শেফ এবং স্থানীয় মানুষের সহযোগিতায় পাঁচ দিনের আয়োজন সম্পন্ন হয়েছে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত রাখা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো তাঁদের লক্ষ্য।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রথমবার দুর্গোৎসব আয়োজন করে সংগঠনটি। দ্বিতীয় বছরের আয়োজন শেষে সহযোগী সংগঠন, স্থানীয় প্রতিনিধি, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছে এসবিসিএস। আগামী বছরও এই উৎসব আয়োজনের প্রত্যাশা জানিয়েছে তারা।

Tags:#যুক্তরাজ্য#সুইন্ডন দুর্গোৎসব#দুর্গাপূজা#স্বেচ্ছাসেবক#বাংলা সংস্কৃতি#উৎসব#বাঙালি সম্প্রদায়#ধর্মীয় অনুষ্ঠান

আরও পড়ুন

Imperial College London

ইম্পেরিয়াল কলেজ লন্ডন: বিশ্বমানের শিক্ষা,বৃত্তি ও ভর্তি প্রক্রিয়া

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

Oxford University

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা: ভর্তি, বৃত্তি, খরচ ও আবাসন সম্পর্কে পূর্ণাঙ্গ গাইড

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

১১ দিন আগে
ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

৭ দিন আগে
প্রতীকী ছবি

কোটার বাইরেও ইতালিতে কাজের সুযোগ বাংলাদেশিদের

১৪ দিন আগে
ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

১৮ দিন আগে