Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
ইউরোপঅভিবাসন

শান্তিপূর্ণ বিক্ষোভের পর জার্মানির একাধিক শহরে সহিংসতা

জার্মানির বিভিন্ন শহরে শনিবার জেন-জিদের ডাকে আয়োজিত বিক্ষোভে হাজার হাজার তরুণ অংশ নেন। দিনের বেশিরভাগ সময় শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যায় ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, বার্লিন, স্টুটগার্ট এবং কোলনসহ কয়েকটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন আহত হন।

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১৩:৫২

শান্তিপূর্ণ বিক্ষোভের পর জার্মানির একাধিক শহরে সহিংসতা

জার্মানির বিভিন্ন শহরে গতকাল শনিবার জেন-জিদের একটি সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভে হাজার হাজার তরুণ অংশ নেন। দিনের বেশিরভাগ সময় বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যায় ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, বার্লিন, স্টুটগার্ট এবং কোলনসহ কয়েকটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন। বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে বোতল ও পটকা নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে।

আরও পড়ুন

ইতালির আট শহরে বিক্ষোভের ডাক, রোম–মিলানে নিরাপত্তা জোরদার

২৪ অক্টোবর ২০২৬
ইতালির আট শহরে বিক্ষোভের ডাক, রোম–মিলানে নিরাপত্তা জোরদার

দ্য জাইট পত্রিকার বরাতে জানা যায়, পুলিশের ট্রেড ইউনিয়নের ফেডারেল পুলিশ শাখার চেয়ারম্যান আন্দ্রেয়াস রসকপ্ফ বলেছেন, জেন-জিদের বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ ছিল, তবে মূল কর্মসূচি শেষ হওয়ার পর পরিস্থিতি অবনতি ঘটে। হামবুর্গের স্টাইনডাম এলাকায় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পটকা, আতশবাজি ও বোতল নিক্ষেপ করে। সেখানে পুলিশ দুটি জলকামান ব্যবহার করে এবং সংঘর্ষের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ফ্রাঙ্কফুর্টে প্রায় আট হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। সেখানে কয়েক ঘণ্টার শান্তিপূর্ণ বিক্ষোভের পর কনস্টাবলারভাখে এলাকায় পুলিশকে লক্ষ্য করে পটকা নিক্ষেপ করা হয়। স্টুটগার্টেও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। কোলনে মুখোশধারী কয়েকজন আতশবাজি পোড়ানোয় পুলিশ তাঁদের থামিয়ে দেয়। ব্রেমেনে পুলিশ সদস্যদের ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটে।

আরও পড়ুন

ইউরোপের অস্থিরতায় বাংলাদেশিদের কী ঝুঁকি, নিরাপত্তা ও রপ্তানি নিয়ে উদ্বেগ

২২ অক্টোবর ২০২৬
ইউরোপের অস্থিরতায় বাংলাদেশিদের কী ঝুঁকি, নিরাপত্তা ও রপ্তানি নিয়ে উদ্বেগ

বার্লিনের ব্রান্ডনবুর্গ গেট এলাকায় শান্তিপূর্ণ সমাবেশ হয়। রোজেনথালার প্লাৎজ থেকে প্রেনৎসলাউয়ার বের্গের দিকে একটি বিক্ষোভ মিছিল এগিয়ে যায়, যেখানে আন্তর্জাতিক সংহতি ও ফিলিস্তিনের পক্ষে স্লোগান শোনা যায়। কার্লসরুহ শহরে প্রায় দুই হাজার মানুষের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। পুলিশ ডানপন্থী মতাদর্শের প্রায় ১০০ জনের একটি দলকে বিক্ষোভকারীদের থেকে দূরে সরিয়ে রাখে।

নুরেমবার্গে পটকা নিক্ষেপের ঘটনায় একজন বিক্ষোভকারী আহত হন। সেখানে প্রায় দুই হাজার মানুষ অংশ নেন। এরফুর্টে প্রায় এক হাজার ৯০০ মানুষের বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা সামাজিক খাতে ব্যয় সংকোচন ও সম্ভাব্য বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা করেন। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশও ছিল তাঁদের দাবির অন্যতম বিষয়।

বিক্ষোভের আয়োজক ‘জেন–জি রেগেল্ট’ জানিয়েছে, জার্মানির বিভিন্ন শহরে ৬৮ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন এবং অধিকাংশ শহরে কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। জার্মানিজুড়ে কত পুলিশ মোতায়েন করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

Tags:#আন্তর্জাতিক সংবাদ#রাজনৈতিক অস্থিরতা#জার্মানি#বিক্ষোভ#সহিংসতা#শান্তিপূর্ণ প্রতিবাদ

আরও পড়ুন

Imperial College London

ইম্পেরিয়াল কলেজ লন্ডন: বিশ্বমানের শিক্ষা,বৃত্তি ও ভর্তি প্রক্রিয়া

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

Oxford University

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা: ভর্তি, বৃত্তি, খরচ ও আবাসন সম্পর্কে পূর্ণাঙ্গ গাইড

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

১১ দিন আগে
ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

৭ দিন আগে
প্রতীকী ছবি

কোটার বাইরেও ইতালিতে কাজের সুযোগ বাংলাদেশিদের

১৪ দিন আগে
ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

১৮ দিন আগে