Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
ইউরোপস্কলারশিপ

কান লায়ন্স বৃত্তি: ফ্রান্সে বিনা খরচে প্রশিক্ষণের সুযোগ!

কান লায়ন্সের উদ্যোগে ২০২৭ সালের লায়ন্স স্কলারশিপ কর্মসূচির আওতায় ১০টি দেশ থেকে ১০ জন তরুণ পেশাজীবীকে ফ্রান্সে সম্পূর্ণ অর্থায়নে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশি পেশাজীবীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৪ ডিসেম্বর ২০২৬। বিস্তারিত তথ্য কান লায়ন্সের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৬:০৮

কান লায়ন্স বৃত্তি: ফ্রান্সে বিনা খরচে প্রশিক্ষণের সুযোগ!

ফ্রান্সে সৃজনশীল ও বিপণন খাতের তরুণ পেশাজীবীদের জন্য সম্পূর্ণ অর্থায়নে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে কান লায়ন্স (Cannes Lions)। ২০২৭ সালের লায়ন্স স্কলারশিপ কর্মসূচিতে বিশ্বের ১০টি দেশ থেকে ১০ জন তরুণ পেশাজীবীকে নির্বাচিত করা হবে। এ বৃত্তিতে ফ্রান্সে যাতায়াত, আবাসন ও খাবারের জন্য ভাতাসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশি পেশাজীবীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৪ ডিসেম্বর ২০২৬।

কান লায়ন্সের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর থেকে বৃত্তির আবেদন শুরু হয়েছে। বিজ্ঞাপন, ডিজাইন, সাংবাদিকতা, জনসংযোগ, ব্র্যান্ডিং ও বিপণনসহ বিভিন্ন সৃজনশীল পেশায় কর্মরত তরুণদের দক্ষতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের অর্থায়নসহ ভাষাবিজ্ঞানে পিএইচডির সুযোগ

২৩ অক্টোবর ২০২৬
কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের অর্থায়নসহ ভাষাবিজ্ঞানে পিএইচডির সুযোগ

প্রশিক্ষণের বিস্তারিত

লায়ন্স স্কলারশিপের আওতায় দুটি একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ক্রিয়েটিভ একাডেমিতে (Creative Academy) পাঁচজন এবং ব্র্যান্ড মার্কেটার্স একাডেমিতে (Brand Marketers Academy) পাঁচজন সুযোগ পাবেন।

ক্রিয়েটিভ একাডেমিতে গ্রাফিক ডিজাইনার, কপিরাইটার, সাংবাদিক, জনসংযোগকর্মী, পরিচালক, প্রযুক্তিবিদসহ সৃজনশীল পেশার ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

অন্যদিকে ব্র্যান্ড মার্কেটার্স একাডেমিতে ব্র্যান্ড ম্যানেজার, ডিজিটাল মার্কেটার, মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজারসহ বিপণন খাতের পেশাজীবীরা আবেদন করতে পারবেন।

নির্বাচিত ব্যক্তিরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরিচালিত প্রশিক্ষণ, কর্মশালা ও অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পাবেন।

আরও পড়ুন

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: সেরা ১০ বিশ্ববিদ্যালয়, আকর্ষণীয় বৃত্তি ও ভর্তির সুযোগ

১ নভেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: সেরা ১০ বিশ্ববিদ্যালয়, আকর্ষণীয় বৃত্তি ও ভর্তির সুযোগ

যেসব সুবিধা মিলবে

  • ফ্রান্সে যাওয়া-আসার বিমানভাড়া।

  • প্রশিক্ষণ চলাকালে আবাসনের ব্যবস্থা।

  • খাবারের জন্য নির্ধারিত ভাতা।

  • ইয়াং লায়ন্স ফেস্টিভ্যাল পাস।

  • আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরিচালিত প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ।

  • অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে পরামর্শ ও প্রশিক্ষণের সুযোগ।

এ কর্মসূচিতে আবেদন করতে কোনো ফি লাগবে না।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

  • ২৬ জুন ১৯৯৭ বা তার পরে জন্মগ্রহণ করতে হবে।

  • সংশ্লিষ্ট পেশায় অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • সৃজনশীল অথবা বিপণন খাতে কাজ করতে হবে।

  • ইংরেজিতে প্রশিক্ষণ নেওয়ার সক্ষমতা থাকতে হবে।

  • বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে।

প্রশিক্ষণের সব কার্যক্রম ইংরেজিতে পরিচালিত হবে। তাই আবেদনকারীদের ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা থাকা প্রয়োজন।

আরও পড়ুন

কানাডার ইউবিসিতে পদার্থবিজ্ঞানে পিএইচডির সুযোগ, আবেদন শেষ ১ ডিসেম্বর

২৩ অক্টোবর ২০২৬
কানাডার ইউবিসিতে পদার্থবিজ্ঞানে পিএইচডির সুযোগ, আবেদন শেষ ১ ডিসেম্বর

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কান লায়ন্সের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। প্রথমে নিজের পেশার সঙ্গে মিল রেখে ক্রিয়েটিভ একাডেমি অথবা ব্র্যান্ড মার্কেটার্স একাডেমি বেছে নিতে হবে। এরপর নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

আবেদন যাচাইয়ের জন্য আন্তর্জাতিক সৃজনশীল খাতের ৪০ জনের বেশি বিশেষজ্ঞের একটি বিচারক দল কাজ করবে। দুই ধাপে আবেদন যাচাই করে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা ৪ ডিসেম্বর ২০২৬, বাংলাদেশ সময় সকাল ৬টা ১ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ফলাফল জানানো হবে।

বিস্তারিত ও আবেদন: কান লায়ন্সের অফিশিয়াল ওয়েবসাইট

Tags:#ফ্রান্স#শিক্ষাবৃত্তি#বৃত্তি#কান লায়ন্স#বিনা খরচে প্রশিক্ষণ#আন্তর্জাতিক প্রশিক্ষণ#মিডিয়া ও বিজ্ঞাপন#সৃজনশীলতা

আরও পড়ুন

Imperial College London

ইম্পেরিয়াল কলেজ লন্ডন: বিশ্বমানের শিক্ষা,বৃত্তি ও ভর্তি প্রক্রিয়া

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

Oxford University

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা: ভর্তি, বৃত্তি, খরচ ও আবাসন সম্পর্কে পূর্ণাঙ্গ গাইড

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

১১ দিন আগে
ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

৭ দিন আগে
প্রতীকী ছবি

কোটার বাইরেও ইতালিতে কাজের সুযোগ বাংলাদেশিদের

১৪ দিন আগে
ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

১৮ দিন আগে