Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
ইউরোপঅভিবাসনভিসা

ইতালিতে কর্মসংস্থানের জন্য ১০ কেন্দ্রে প্রশিক্ষণ, নিয়োগে চালু অনলাইন পোর্টাল

ইতালিতে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যে দেশের ১০টি প্রশিক্ষণকেন্দ্রে ১২টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত EU-Bangladesh Talent Partnership প্রকল্পের অধীনে এই কার্যক্রম চলছে। কর্মী নিয়োগ সহজ করতে সরকার একটি অনলাইন পোর্টালও চালু করেছে।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৭

ইতালিতে কর্মসংস্থানের জন্য ১০ কেন্দ্রে প্রশিক্ষণ, নিয়োগে চালু অনলাইন পোর্টাল

ইতালিতে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি হিসেবে দেশের ১০টি প্রশিক্ষণকেন্দ্রে ১২টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত EU-Bangladesh Talent Partnership প্রকল্পের আওতায় এ কার্যক্রম চলছে। ইতালীয় নিয়োগকর্তাদের মাধ্যমে কর্মী নিয়োগ সহজ করতে একটি অনলাইন পোর্টালও চালু করেছে সরকার।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে এসব তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত Talent Partnership প্রকল্পের উদ্দেশ্য হলো বাংলাদেশের দক্ষ কর্মীদের ইউরোপের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত করা এবং বৈধ অভিবাসনের সুযোগ তৈরি করা। প্রকল্পটি বাস্তবায়ন করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এতে সহযোগিতা করছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সরকারি-বেসরকারি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান।

প্রশিক্ষণে কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষা, কর্মক্ষেত্রের সংস্কৃতি, শ্রমিকের অধিকার এবং নিরাপদ অভিবাসন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। আগে থেকে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন কর্মীদের দক্ষতা মূল্যায়নের ব্যবস্থাও প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণের সব খরচ দেবে নিয়োগদাতা: ইতালি রাষ্ট্রদূত

৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণের সব খরচ দেবে নিয়োগদাতা: ইতালি রাষ্ট্রদূত

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২৯ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, EU-Bangladesh Talent Partnership প্রকল্পের আওতায় ইতিমধ্যে এক হাজারের বেশি ব্যক্তি প্রশিক্ষণ পেয়েছেন। তাঁদের মধ্যে ১২টি পেশায় ৭৭৬ জনের দক্ষতা মূল্যায়ন করে উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে এই সংখ্যা শুধু ইতালির জন্য নয়; প্রকল্পটির লক্ষ্য ইউরোপীয় ইউনিয়নের নির্বাচিত সদস্যদেশগুলোতে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। প্রশিক্ষণপ্রাপ্ত কতজন ইতিমধ্যে ইতালিতে চাকরি পেয়েছেন, তা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ইতালীয় নিয়োগকর্তাদের জন্য অনলাইন পোর্টাল

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ করতে অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। সরকারি Overseas Employment Platform-এর সঙ্গে যুক্ত এই ব্যবস্থায় ইউরোপীয় নিয়োগকর্তারা নিবন্ধন, কর্মীর চাহিদা জমা এবং যোগ্য প্রার্থীদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

আরও পড়ুন

ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

১০ নভেম্বর ২০২৬
ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

এর মাধ্যমে কর্মীদের দক্ষতার সঙ্গে নিয়োগকর্তাদের চাহিদার সমন্বয় করা এবং নিয়োগপ্রক্রিয়া পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। পোর্টালের ঠিকানা: https://tp.oep.gov.bd/

Tags:#কর্মসংস্থান#ইতালি#প্রশিক্ষণ#ইউরোপ#নিয়োগ#শ্রমবাজার#অনলাইন পোর্টাল

আরও পড়ুন

Imperial College London

ইম্পেরিয়াল কলেজ লন্ডন: বিশ্বমানের শিক্ষা,বৃত্তি ও ভর্তি প্রক্রিয়া

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

Oxford University

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা: ভর্তি, বৃত্তি, খরচ ও আবাসন সম্পর্কে পূর্ণাঙ্গ গাইড

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

১১ দিন আগে
ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

৭ দিন আগে
প্রতীকী ছবি

কোটার বাইরেও ইতালিতে কাজের সুযোগ বাংলাদেশিদের

১৪ দিন আগে
ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

১৮ দিন আগে