Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
ইউরোপঅভিবাসন

ব্রিটেনে কর্মহীন ১২ লাখ ৭০ হাজার অভিবাসী, সরকারি ভাতা গ্রহণেও রেকর্ড

যুক্তরাজ্যে ১২ লাখ ৭০ হাজার বিদেশে জন্ম নেওয়া মানুষ অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় বলে দাবি। ILR শ্রেণিতে ভাতা গ্রহণ বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২২:২৮

ব্রিটেনে কর্মহীন ১২ লাখ ৭০ হাজার অভিবাসী, সরকারি ভাতা গ্রহণেও রেকর্ড

যুক্তরাজ্যে কর্মক্ষম বয়সী বিদেশে জন্ম নেওয়া মানুষের মধ্যে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় ব্যক্তির সংখ্যা বেড়ে ১২ লাখ ৭০ হাজারে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। সংখ্যাটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের মোট জনসংখ্যার চেয়েও বেশি। এর মধ্যেই নতুন উদ্বেগ তৈরি করেছে স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত অভিবাসীদের সরকারি ভাতা গ্রহণের পরিসংখ্যান। মাত্র দুই বছরের কিছু বেশি সময়ে এ শ্রেণিতে ভাতা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম জিবি নিউজের ১৭ নভেম্বরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) এবং অভিবাসনবিষয়ক সংস্থা সেন্টার ফর মাইগ্রেশন কন্ট্রোলের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

জিবি নিউজের প্রতিবেদনে ওএনএসের বরাত দিয়ে বলা হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে বিদেশে জন্ম নেওয়া কর্মক্ষম বয়সী প্রায় ১২ লাখ ৭০ হাজার মানুষ অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন। অর্থাৎ তাঁরা কর্মসংস্থানে ছিলেন না এবং আগের চার সপ্তাহে সক্রিয়ভাবে চাকরিও খোঁজেননি।

অথচ বার্মিংহামের মোট জনসংখ্যা প্রায় ১১ লাখ ৮০ হাজার। সেই হিসাবে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় বিদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা শহরটির জনসংখ্যার চেয়ে প্রায় ৯০ হাজার বেশি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বিদেশি নাগরিকদের মধ্যে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় কর্মক্ষম বয়সী মানুষের সংখ্যা ৮ লাখ ২৩ হাজারে পৌঁছেছে। তবে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় মানেই বেকার বা সরকারি ভাতার ওপর নির্ভরশীল নয়। এ শ্রেণিতে শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি এবং পরিবারের সদস্যদের দেখাশোনায় নিয়োজিত মানুষও থাকতে পারেন।

দুই বছরে ভাতা গ্রহণ বেড়েছে প্রায় ৫৪ শতাংশ

সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে স্থায়ী বসবাসের অনুমতি বা ইন্ডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পাওয়া ব্যক্তিদের ভাতা গ্রহণের হিসাব নিয়ে।

সেন্টার ফর মাইগ্রেশন কন্ট্রোলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে আইএলআর শ্রেণির ২ লাখ ৩৫ হাজার ৭৬৬ জন ইউনিভার্সেল ক্রেডিট গ্রহণ করেছেন। ২০২৪ সালের জুলাইয়ে এই সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৫৩ হাজার ৩২০।

অর্থাৎ দুই বছরের কিছু বেশি সময়ে ভাতা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে ৮২ হাজার ৪৪৬ জন, যা প্রায় ৫৩ দশমিক ৮ শতাংশ।

ইউনিভার্সেল ক্রেডিট হলো যুক্তরাজ্য সরকারের আর্থিক সহায়তা কর্মসূচি। কম আয়ের কর্মজীবী মানুষ এবং নির্দিষ্ট শর্ত পূরণকারী কর্মহীন ব্যক্তিরাও এই সুবিধা পেতে পারেন।

ভাতা গ্রহণে সর্বকালের সর্বোচ্চ সংখ্যা

যুক্তরাজ্যের কর্মসংস্থান ও পেনশনবিষয়ক বিভাগ (ডিডব্লিউপি) জানিয়েছে, ২০২৬ সালের আগস্টে গ্রেট ব্রিটেনে ইউনিভার্সেল ক্রেডিট গ্রহণকারীর সংখ্যা প্রায় ৮৪ লাখে পৌঁছেছে। ২০১৩ সালে কর্মসূচিটি চালুর পর এটি সর্বোচ্চ পর্যায়ের সংখ্যা।

তবে এই বৃদ্ধির বড় একটি অংশ এসেছে পুরোনো ভাতাব্যবস্থা থেকে ইউনিভার্সেল ক্রেডিটে সুবিধাভোগীদের স্থানান্তরের কারণে। সরকারি তথ্য অনুযায়ী, আইএলআর শ্রেণির ভাতা গ্রহণকারীদের একটি উল্লেখযোগ্য অংশ চাকরিও করছেন।

আরও পড়ুন

যুক্তরাজ্যে কমনওয়েলথ শেয়ারড বৃত্তি, মাসিক ভাতা প্রায় ৩ লাখ ৩৩ হাজার টাকা পর্যন্ত

১ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্যে কমনওয়েলথ শেয়ারড বৃত্তি, মাসিক ভাতা প্রায় ৩ লাখ ৩৩ হাজার টাকা পর্যন্ত

বছরে ৫২০ কোটি পাউন্ড অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা

অভিবাসীদের ভাতা গ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই বিরোধী কনজারভেটিভ পার্টি দাবি করেছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ব্রিটিশ করদাতাদের বছরে অতিরিক্ত ৫২০ কোটি পাউন্ড ব্যয় হতে পারে।

এদিকে সাবেক লেবার মন্ত্রী অ্যালান মিলবার্ন নিয়োগদাতাদের অভিবাসী শ্রমিকের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় কর্মহীন তরুণদের চাকরিতে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অভিবাসন নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও সরকারি ভাতার ব্যয় নিয়ে যুক্তরাজ্যে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে নতুন এই পরিসংখ্যান সামনে এসেছে।

Tags:#যুক্তরাজ্য#ব্রিটেন#UK Immigration

আরও পড়ুন

যুক্তরাজ্যে অভিবাসন ও আশ্রয় বিল পাস, আপিল ও প্রত্যাবাসন ব্যবস্থায় আসছে পরিবর্তন

যুক্তরাজ্যে অভিবাসন ও আশ্রয় বিল পাস, আপিল ও প্রত্যাবাসন ব্যবস্থায় আসছে পরিবর্তন

সুইডেনের সেরা ১০ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনার সম্পূর্ণ গাইড

সুইডেনের সেরা ১০ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনার সম্পূর্ণ গাইড

Imperial College London

ইম্পেরিয়াল কলেজ লন্ডন: বিশ্বমানের শিক্ষা,বৃত্তি ও ভর্তি প্রক্রিয়া

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

Oxford University

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা: ভর্তি, বৃত্তি, খরচ ও আবাসন সম্পর্কে পূর্ণাঙ্গ গাইড

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

১২ দিন আগে
ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

৮ দিন আগে
প্রতীকী ছবি

কোটার বাইরেও ইতালিতে কাজের সুযোগ বাংলাদেশিদের

১৫ দিন আগে
ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

১৯ দিন আগে