তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সাজাঞ্জি বিশ্ববিদ্যালয় ২০২৭ সালের জন্য পূর্ণ বৃত্তির সুযোগ ঘোষণা করেছে। এই বৃত্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এবং স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরের পড়াশোনার জন্য প্রযোজ্য।
বৃত্তির আওতায় টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা এবং আবাসন সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। সাজাঞ্জি বিশ্ববিদ্যালয় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রকৌশল, প্রাকৃতিক বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায়িক শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালনা করে। বৃত্তি প্রাপ্তির জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার ফলাফল, রেফারেন্স লেটার এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি মূল্যায়ন করা হয়।
বৃত্তির জন্য আলাদা কোনো আবেদন প্রক্রিয়া নেই। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করেন এবং নির্ধারিত শর্ত পূরণ করেন, তারা স্বয়ংক্রিয়ভাবে বৃত্তির জন্য বিবেচিত হন। মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা মাসিক ২,৫০০ তুর্কি লিরা (১০ মাসের জন্য) এবং পিএইচডি শিক্ষার্থীরা মাসিক ৩,০০০ তুর্কি লিরা (১২ মাসের জন্য) ভাতা পাবেন।
মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তির আবেদন করার শেষ তারিখ ২৭ নভেম্বর ২০২৬। তবে স্নাতক প্রোগ্রামের জন্য আবেদনকারীদের নির্দিষ্ট প্রোগ্রামের সময়সীমা যাচাই করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করা যাবে এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন লিঙ্ক পাওয়া যাবে।






