Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
ইউরোপআফ্রিকাঅভিবাসন

অভিবাসন নিয়ন্ত্রণে পূর্ব লিবিয়ায় ইইউর আড়াই কোটি ইউরো বরাদ্দ

অভিবাসন নিয়ন্ত্রণে পূর্ব লিবিয়ায় ইউরোপীয় ইউনিয়ন আড়াই কোটি ইউরো বরাদ্দ করেছে। এই অর্থ সীমান্ত ব্যবস্থাপনা, সমুদ্র অনুসন্ধান ও উদ্ধার এবং অভিবাসী পাচার প্রতিরোধে ব্যবহার হবে। ইইউ পূর্ব লিবিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে, যেখানে অভিবাসীদের সমুদ্রযাত্রা বৃদ্ধি পেয়েছে।

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ২১:৩৭

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন

পূর্ব লিবিয়ায় অভিবাসনসংক্রান্ত সহযোগিতা বাড়াতে অতিরিক্ত ২ কোটি ৫০ লাখ ইউরোর অর্থায়ন চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। সীমান্ত ব্যবস্থাপনা, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার এবং অভিবাসী পাচার প্রতিরোধে এ অর্থ ব্যবহার করা হবে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের লেখা একটি চিঠি থেকে এ তথ্য পাওয়া গেছে। ইইউ নেতাদের উদ্দেশে পাঠানো চিঠিটি দেখেছে বার্তা সংস্থাটি।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় থাকা অভিবাসীদের গুরুত্বপূর্ণ যাত্রাপথ লিবিয়া। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটির নিয়ন্ত্রণ প্রতিদ্বন্দ্বী পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় প্রশাসনের মধ্যে বিভক্ত হয়ে পড়ে।

আরও পড়ুন

অভিবাসনের প্রভাব: লন্ডনের বাইরে ব্রিটিশ কর্মীদের আয় কমেছে ১.৭৩ লাখ টাকা

১১ অক্টোবর ২০২৬
অভিবাসনের প্রভাব: লন্ডনের বাইরে ব্রিটিশ কর্মীদের আয় কমেছে ১.৭৩ লাখ টাকা

ইইউ আনুষ্ঠানিকভাবে ত্রিপোলিভিত্তিক সরকারকে স্বীকৃতি দিলেও সামরিক কমান্ডার খলিফা হাফতারের নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। ওই অঞ্চল থেকে অভিবাসীদের সমুদ্রযাত্রা বেড়ে যাওয়ায় গত বছর থেকে সহযোগিতা জোরদার করা হয়েছে।

গত জুলাইয়ে পূর্ব লিবিয়ার বেনগাজিতে সমুদ্র উদ্ধার সমন্বয়কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল ইইউ। নতুন অর্থায়ন সেই সহযোগিতা আরও বিস্তৃত করার উদ্যোগের অংশ।

ইইউ ও এর সদস্যদেশগুলো দীর্ঘদিন ধরে লিবিয়ার কোস্টগার্ডকে সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে আসছে। এই বাহিনী সমুদ্রে অভিবাসীদের আটক করে।

ভন ডার লিয়েন চিঠিতে জানিয়েছেন, লিবিয়া থেকে অভিবাসীদের নিজ দেশে স্বেচ্ছায় ফেরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে কাজ করছে ইইউ। একই সঙ্গে শুধু অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে লিবিয়ায় পৌঁছানো মানুষের সংখ্যা কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Tags:#অভিবাসন#আন্তর্জাতিক সম্পর্ক#লিবিয়া#ইইউ#অর্থ বরাদ্দ#পূর্ব লিবিয়া#ইউরো#শরণার্থী সমস্যা

আরও পড়ুন

Imperial College London

ইম্পেরিয়াল কলেজ লন্ডন: বিশ্বমানের শিক্ষা,বৃত্তি ও ভর্তি প্রক্রিয়া

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

Oxford University

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা: ভর্তি, বৃত্তি, খরচ ও আবাসন সম্পর্কে পূর্ণাঙ্গ গাইড

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

১১ দিন আগে
ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

৭ দিন আগে
প্রতীকী ছবি

কোটার বাইরেও ইতালিতে কাজের সুযোগ বাংলাদেশিদের

১৪ দিন আগে
ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

১৮ দিন আগে