Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
অভিবাসনভিসাএশিয়া

মালয়েশিয়ায় পাম বাগানে বিদেশি কর্মী নিয়োগে শর্তসাপেক্ষে অনুমোদনের ইঙ্গিত

পাম ফল সংগ্রহে শ্রমিকসংকট কাটাতে নিয়োগের আবেদন বিবেচনা করবে মালয়েশিয়া সরকার। তবে কোম্পানিগুলোকে যান্ত্রিকীকরণে বিনিয়োগ ও বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমানোর অঙ্গীকার করতে হবে।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২৩:৩৪

মালয়েশিয়ার সেলাঙ্গরের বান্টিং এলাকায় পাম বাগানে ফল পরিবহন করছেন একজন অভিবাসী শ্রমিক
মালয়েশিয়ার সেলাঙ্গরের বান্টিং এলাকায় পাম বাগানে ফল পরিবহন করছেন একজন অভিবাসী শ্রমিক

মালয়েশিয়ার পাম তেল বাগানে ফল সংগ্রহের কাজে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে অনুমোদন পেতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিতে বিনিয়োগের পাশাপাশি বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা পর্যায়ক্রমে কমানোর অঙ্গীকার করতে হবে।

৭ নভেম্বর মালয়েশিয়ার সংবাদমাধ্যম Malay Mail ও Free Malaysia Today-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে ৬ নভেম্বর রাতে কুয়ালালামপুরে ১৪তম Forum Ilmuwan Malaysia Madani অনুষ্ঠানে শ্রমিকসংকট নিয়ে শিল্পপ্রতিনিধিদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শিল্পপ্রতিনিধিরা জানিয়েছেন, সার প্রয়োগ ও আগাছা নিয়ন্ত্রণের মতো কাজে যন্ত্রপাতির ব্যবহার বাড়লেও পাম ফল সংগ্রহে এখনো মানুষের শ্রমের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হচ্ছে। এ অবস্থায় বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদনে বিলম্ব হলে আগামী বছর পাম তেল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এক শিল্পপ্রতিনিধি।

জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন, পাম ফল সংগ্রহের জন্য সুনির্দিষ্টভাবে বিদেশি কর্মীর প্রয়োজন হলে সরকার নিয়োগের আবেদন বিবেচনা করতে প্রস্তুত। তবে বাগান কোম্পানিগুলোকে একই সঙ্গে যান্ত্রিকীকরণের মাধ্যমে ভবিষ্যতে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমাতে হবে।

মালয়েশিয়ার পাম বাগানে শ্রমিকেরা সংগৃহীত পাম ফল সরাচ্ছেন
মালয়েশিয়ার পাম বাগানে শ্রমিকেরা সংগৃহীত পাম ফল সরাচ্ছেন | ফাইল ছবি

মালয়েশিয়ার পাম তেল শিল্পে শ্রমিকসংকটের বিষয়টি সাম্প্রতিক আরেকটি প্রতিবেদনে উঠে এসেছে। ৭ নভেম্বর প্রকাশিত The Edge Malaysia-এর প্রতিবেদনে বলা হয়, দেশটির Plantation and Commodities মন্ত্রী নোরাইনি আহমাদ ২৯ অক্টোবর পার্লামেন্টে জানান, পাম তেল খাতে প্রায় ৩০ হাজার কর্মীর ঘাটতি রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই খাতের মোট কর্মশক্তির ৭০ শতাংশের বেশি অভিবাসী শ্রমিক। বিশেষ করে পাম ফল সংগ্রহের মতো কঠিন কাজে বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা বেশি। তবে ৩০ হাজার কর্মীর ঘাটতি মানেই নতুন করে ৩০ হাজার বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে, এমন নয়। এটি শিল্প খাতের শ্রমিকসংকটের হিসাব।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, অনেক বড় পাম বাগান পরিচালনাকারী কোম্পানি উল্লেখযোগ্য মুনাফা করলেও উৎপাদনব্যবস্থা আধুনিক করতে যথেষ্ট বিনিয়োগ করছে না। তিনি মনে করেন, বিদেশি কর্মী নিয়োগের পাশাপাশি যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো এবং বিদ্যমান কর্মীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এ ক্ষেত্রে বাগানের যেসব কাজে পর্যাপ্ত কর্মী রয়েছেন, সেখান থেকে শ্রমিকসংকটে থাকা কাজে জনবল পুনর্বিন্যাসের বিষয়টিও বিবেচনার কথা বলেছেন তিনি। সরকারের লক্ষ্য তাৎক্ষণিক শ্রমিকসংকট মোকাবিলার পাশাপাশি দীর্ঘ মেয়াদে পাম তেল শিল্পকে প্রযুক্তিনির্ভর করে তোলা।

আরও পড়ুন

অবৈধ অভিবাসী ঠেকাতে মালয়েশিয়ায় বিশেষ অভিযান চলছে

৬ নভেম্বর ২০২৬
অবৈধ অভিবাসী ঠেকাতে মালয়েশিয়ায় বিশেষ অভিযান চলছে

বিদেশি শ্রমিকদের শোষণ নিয়ে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে ইতিবাচক অবস্থান জানানোর পাশাপাশি তাঁদের কর্মপরিবেশ ও অধিকার নিয়েও কঠোর বক্তব্য দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, কিছু প্রতিষ্ঠানে বিদেশি শ্রমিকদের অমানবিক পরিবেশে রাখা হয়। কোনো কোনো ক্ষেত্রে শ্রমিকদের আবাসন ও জীবনযাপনের অবস্থা অত্যন্ত নিম্নমানের।

এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী অতিরিক্ত নিয়োগ ফি আদায় এবং শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখার মতো কর্মকাণ্ডেরও সমালোচনা করেন।

আরও পড়ুন

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, ১১২ কর্মী বাছাইয়ের প্রক্রিয়া শুরু

১০ নভেম্বর ২০২৬
মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, ১১২ কর্মী বাছাইয়ের প্রক্রিয়া শুরু

Malay Mail-এর প্রতিবেদন অনুযায়ী, অভিবাসী কর্মীদের নিয়োগব্যয় কমাতে এবং শোষণ থেকে সুরক্ষা দিতে শ্রমিক পাঠানো দেশগুলোর সঙ্গে মালয়েশিয়া সরকার আলোচনা করছে। তিনি আরও বলেন, বিদেশি কর্মীদের প্রতি অন্যায় আচরণ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Tags:#বিদেশি কর্মী#মালয়েশিয়া#নিয়োগ#পাম বাগান#অনুমোদন#শ্রমিক#শর্তসাপেক্ষে

আরও পড়ুন

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ: যেভাবে পাবেন PR / ILR

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ: যেভাবে পাবেন PR / ILR

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

যুক্তরাজ্যে চাকরির সুযোগ ও ওয়ার্ক পারমিট: যেভাবে আবেদন করতে পারবেন

যুক্তরাজ্যে চাকরির সুযোগ ও ওয়ার্ক পারমিট: যেভাবে আবেদন করতে পারবেন

কানাডায় স্থায়ী বসবাসের নতুন সুযোগ, দুই প্রদেশে ৪২২ জনের বেশি প্রার্থীকে আমন্ত্রণ

কানাডায় স্থায়ী বসবাসের নতুন সুযোগ, দুই প্রদেশে ৪২২ জনের বেশি প্রার্থীকে আমন্ত্রণ

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

গ্রিক নাগরিকত্ব: যোগ্যতা, চাকরি, ভাষা দক্ষতা ও আবেদন প্রক্রিয়া

গ্রিক নাগরিকত্ব: যোগ্যতা, চাকরি, ভাষা দক্ষতা ও আবেদন প্রক্রিয়া

লুক্সেমবার্গে স্থায়ী বসবাসের সুযোগ, ৫ বছর পর মিলবে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি রেসিডেন্স

লুক্সেমবার্গে স্থায়ী বসবাসের সুযোগ, ৫ বছর পর মিলবে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি রেসিডেন্স

১২ দিন আগে
স্পেনে কাজের সুযোগ: চাহিদার তথ্য পাওয়া যায় এমন ২০ পেশা, বাংলাদেশিদের করণীয়

স্পেনে কাজের সুযোগ: চাহিদার তথ্য পাওয়া যায় এমন ২০ পেশা, বাংলাদেশিদের করণীয়

১৬ দিন আগে
আয়ারল্যান্ডে দক্ষ কর্মীর চাহিদা: সম্ভাবনাময় ২০ পেশা, বাংলাদেশিদের সুযোগ কতটা

আয়ারল্যান্ডে দক্ষ কর্মীর চাহিদা: সম্ভাবনাময় ২০ পেশা, বাংলাদেশিদের সুযোগ কতটা

১৩ দিন আগে
লিথুয়ানিয়ার অভিবাসন বিভাগের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদেশিদের আইনগত অবস্থানসংক্রান্ত আইনের সংশোধনী ১ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে

লিথুয়ানিয়ায় কাজ ও পড়াশোনার রেসিডেন্স পারমিটের নিয়ম কঠোর!

৫ দিন আগে