Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
অভিবাসনএশিয়া

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলে ব্যবস্থা

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত অঙ্কের বেশি টাকা আদায় করলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৫:১৩

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলে ব্যবস্থা

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত অঙ্কের বেশি টাকা আদায় করলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রমও শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে বেসরকারি নিয়োগ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত ব্যয়ের কথা বলছেন। এই বেশি অঙ্ককে সরকার অনুমোদিত ব্যয় হিসেবে স্বীকৃতি দেয়নি।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা, পরীক্ষা ৩১ অক্টোবর থেকে

৩১ অক্টোবর ২০২৬
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা, পরীক্ষা ৩১ অক্টোবর থেকে

সরকার নির্ধারিত সীমার বাইরে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী।

নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কর্মীর নিয়োগকর্তা, কাজের ধরন, চুক্তির মেয়াদ ও নিয়োগের ব্যবস্থা সম্পর্কে তথ্য যাচাইয়ের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য, মালয়েশিয়ায় পৌঁছানোর পর কর্মীরা যেন চাকরি না পেয়ে বিপদে না পড়েন।

২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ বন্ধ হওয়ার আগে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ছিল প্রায় ৭৯ হাজার টাকা। নতুন ঘোষিত অঙ্ক আগের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে আগের নির্ধারিত ব্যয়ের চেয়েও অনেক বেশি টাকা নেওয়ার অভিযোগ ছিল। বিভিন্ন প্রতিবেদনে কর্মীপ্রতি সাড়ে ছয় লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ উঠে এসেছে।

অতিরিক্ত অভিবাসন ব্যয় ও নিয়োগে অনিয়মের কারণে অনেক কর্মী আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। কেউ কেউ নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেও নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে পারেননি।

বেসরকারি নিয়োগের জন্য নির্ধারিত অভিবাসন ব্যয়ের পাশাপাশি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে।

প্রথম ধাপে মালয়েশিয়ার DHL Supply Chain প্রতিষ্ঠানের জন্য ১১২ জন কর্মী নির্বাচনের প্রক্রিয়া চলছে। এ জন্য মালয়েশিয়া থেকে আসা নয় সদস্যের প্রতিনিধিদল ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নিচ্ছে।

আরও পড়ুন

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, ১১২ কর্মী বাছাইয়ের প্রক্রিয়া শুরু

১০ নভেম্বর ২০২৬
মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, ১১২ কর্মী বাছাইয়ের প্রক্রিয়া শুরু

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, এই কর্মসূচিতে নির্বাচিত কর্মীদের সরকার নির্ধারিত অভিবাসনসংক্রান্ত ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেল কর্মী কিংবা নিয়োগকর্তার কাছ থেকে অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।

প্রথম ধাপের জন্য ৬ থেকে ৮ নভেম্বর আবেদন গ্রহণ করা হয়েছিল। ৪ হাজার ২৯টি আবেদন থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। তাঁদের মধ্য থেকে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চূড়ান্ত কর্মী নির্বাচন করবেন।

Tags:#মালয়েশিয়া#প্রবাসী কর্মী#কর্মী পাঠানোর খরচ#অতিরিক্ত অর্থ নেওয়া#ব্যবস্থা#মালয়েশিয়ায় কর্মী পাঠানো#কর্মী পাঠানোর খরচ নির্ধারণ

আরও পড়ুন

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ: যেভাবে পাবেন PR / ILR

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ: যেভাবে পাবেন PR / ILR

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

যুক্তরাজ্যে চাকরির সুযোগ ও ওয়ার্ক পারমিট: যেভাবে আবেদন করতে পারবেন

যুক্তরাজ্যে চাকরির সুযোগ ও ওয়ার্ক পারমিট: যেভাবে আবেদন করতে পারবেন

কানাডায় স্থায়ী বসবাসের নতুন সুযোগ, দুই প্রদেশে ৪২২ জনের বেশি প্রার্থীকে আমন্ত্রণ

কানাডায় স্থায়ী বসবাসের নতুন সুযোগ, দুই প্রদেশে ৪২২ জনের বেশি প্রার্থীকে আমন্ত্রণ

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

গ্রিক নাগরিকত্ব: যোগ্যতা, চাকরি, ভাষা দক্ষতা ও আবেদন প্রক্রিয়া

গ্রিক নাগরিকত্ব: যোগ্যতা, চাকরি, ভাষা দক্ষতা ও আবেদন প্রক্রিয়া

লুক্সেমবার্গে স্থায়ী বসবাসের সুযোগ, ৫ বছর পর মিলবে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি রেসিডেন্স

লুক্সেমবার্গে স্থায়ী বসবাসের সুযোগ, ৫ বছর পর মিলবে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি রেসিডেন্স

১২ দিন আগে
স্পেনে কাজের সুযোগ: চাহিদার তথ্য পাওয়া যায় এমন ২০ পেশা, বাংলাদেশিদের করণীয়

স্পেনে কাজের সুযোগ: চাহিদার তথ্য পাওয়া যায় এমন ২০ পেশা, বাংলাদেশিদের করণীয়

১৬ দিন আগে
আয়ারল্যান্ডে দক্ষ কর্মীর চাহিদা: সম্ভাবনাময় ২০ পেশা, বাংলাদেশিদের সুযোগ কতটা

আয়ারল্যান্ডে দক্ষ কর্মীর চাহিদা: সম্ভাবনাময় ২০ পেশা, বাংলাদেশিদের সুযোগ কতটা

১৩ দিন আগে
লিথুয়ানিয়ার অভিবাসন বিভাগের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদেশিদের আইনগত অবস্থানসংক্রান্ত আইনের সংশোধনী ১ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে

লিথুয়ানিয়ায় কাজ ও পড়াশোনার রেসিডেন্স পারমিটের নিয়ম কঠোর!

৫ দিন আগে