Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
পর্যটন

ভ্রমণ পরিকল্পনায় এআই ব্যবহার করছেন ৪৯ শতাংশ যাত্রী: IATA

বিশ্বের ৪৯ শতাংশ বিমানযাত্রী ভ্রমণ পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)। মধ্যপ্রাচ্যের ৭২ শতাংশ যাত্রী এআই ব্যবহার করছেন, যা সর্বোচ্চ। তবে ইউরোপে এ হার সবচেয়ে কম, মাত্র ৩৫ শতাংশ।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৩:৪০

ভ্রমণ পরিকল্পনায় এআই ব্যবহার করছেন ৪৯ শতাংশ যাত্রী: IATA

বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্য নিচ্ছেন বিশ্বের ৪৯ শতাংশ বিমানযাত্রী। ফ্লাইট খোঁজা, কম দামে টিকিট পাওয়া কিংবা কোথায় ঘুরতে যাবেন, তা ঠিক করতে এআই ব্যবহার করছেন তাঁরা। এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে মধ্যপ্রাচ্যের যাত্রীরা। অঞ্চলটির ৭২ শতাংশ যাত্রী ভ্রমণ পরিকল্পনায় এআই ব্যবহার করেছেন।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) ‘গ্লোবাল প্যাসেঞ্জার সার্ভে ২০২৬’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ২৮ অক্টোবর চীনের ম্যাকাওয়ে জরিপের ফল প্রকাশ করা হয়। বিশ্বের ২০০টির বেশি দেশের ১০ হাজারের বেশি মানুষের মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

জরিপে দেখা গেছে, মধ্যপ্রাচ্যের পর ভ্রমণ পরিকল্পনায় এআই ব্যবহারে এগিয়ে রয়েছেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যাত্রীরা। এ অঞ্চলে ৫৭ শতাংশ যাত্রী এআই ব্যবহার করেছেন। আফ্রিকায় এই হার ৫২ শতাংশ, উত্তর আমেরিকায় ৪৭ শতাংশ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৪৩ শতাংশ। ইউরোপে সবচেয়ে কম, ৩৫ শতাংশ যাত্রী ভ্রমণের পরিকল্পনায় এআইয়ের সাহায্য নিয়েছেন।

৬০ শতাংশ যাত্রী অনলাইনে ভিসার আবেদন করতে চান। বিমানবন্দরে সময় বাঁচাতে ৮৬ শতাংশ যাত্রী ভ্রমণের আগেই অনলাইনে অভিবাসনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে আগ্রহী।

বিশ্বজুড়ে ২১ শতাংশ যাত্রী নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার ফ্লাইট খুঁজতে এআই ব্যবহার করেছেন। কম দামে বিমানের টিকিট খুঁজেছেন ১৯ শতাংশ এবং নতুন ভ্রমণ গন্তব্য সম্পর্কে জানতে এআইয়ের সাহায্য নিয়েছেন ১৭ শতাংশ। এসব হিসাব জরিপে অংশ নেওয়া মোট যাত্রীর ভিত্তিতে করা হয়েছে।

আইএটিএর অপারেশনস, সেফটি অ্যান্ড সিকিউরিটিবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নিক কেরিন বলেন, ভ্রমণ পরিকল্পনায় এআইয়ের ব্যবহার বাড়ছে। এ কারণে বিমান সংস্থাগুলোর সেবা যাতে এআইয়ের মাধ্যমে সহজে খুঁজে পাওয়া যায়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি এআই ব্যবহার করেই সরাসরি বিমানের টিকিট বুক করার সুবিধা তৈরির কথাও বলেন তিনি।

এদিকে জরিপে দেখা গেছে, ভিসা ও কোনো দেশে প্রবেশের জটিল নিয়মের কারণে বিদেশ ভ্রমণের আগ্রহ হারাচ্ছেন অনেক যাত্রী। বিশ্বের ৪৩ শতাংশ যাত্রী জানিয়েছেন, এসব কারণে তাঁরা কোনো না কোনো দেশে ভ্রমণের পরিকল্পনা বাদ দিয়েছেন বা সেখানে যেতে আগ্রহ হারিয়েছেন। ২০২৫ সালে এই হার ছিল ৩৩ শতাংশ।

আরও পড়ুন

সুইজারল্যান্ড ভ্রমণ: আল্পস পর্বতমালা, হ্রদ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য

৩১ অক্টোবর ২০২৬
সুইজারল্যান্ড ভ্রমণ: আল্পস পর্বতমালা, হ্রদ আর  মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য

ভিসাসংক্রান্ত নিয়মের কারণে ভ্রমণের আগ্রহ হারানো যাত্রীদের মধ্যে ৫৩ শতাংশ বলেছেন, অতিরিক্ত জটিল প্রক্রিয়াই তাঁদের প্রধান সমস্যা। অন্যদিকে ভিসার খরচ এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ১৭ শতাংশ করে যাত্রী।

জরিপে আরও দেখা গেছে, ৬০ শতাংশ যাত্রী অনলাইনে ভিসার আবেদন করতে চান। বিমানবন্দরে সময় বাঁচাতে ৮৬ শতাংশ যাত্রী ভ্রমণের আগেই অনলাইনে অভিবাসনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে আগ্রহী।

এ ছাড়া গত এক বছরে বিমানবন্দরে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করেছেন ৫৮ শতাংশ যাত্রী। অনলাইনে চেক-ইনের সময় ডিজিটাল পাসপোর্ট ব্যবহার করতে চান ৮৪ শতাংশ।

আইএটিএ বলছে, বিদেশ ভ্রমণের পরিকল্পনা থেকে শুরু করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা পর্যন্ত প্রযুক্তির ওপর যাত্রীদের নির্ভরতা বাড়ছে। তবে ভিসা ও অভিবাসনের জটিল নিয়ম এখনো অনেকের বিদেশ ভ্রমণের পথে বাধা হয়ে রয়েছে।

Tags:#ভ্রমণ#প্রযুক্তি#পরিকল্পনা#কৃত্রিম বুদ্ধিমত্তা#এআই#যাত্রী#IATA#বিমান

আরও পড়ুন

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

যুক্তরাজ্যে পর্যটন: ইতিহাস, রাজকীয় স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য ও বিশ্বখ্যাত দর্শনীয় স্থানের হাতছানি

যুক্তরাজ্যে পর্যটন: ইতিহাস, রাজকীয় স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য ও বিশ্বখ্যাত দর্শনীয় স্থানের হাতছানি

ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, চিকিৎসা ও পর্যটনে নতুন সুবিধা

ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, চিকিৎসা ও পর্যটনে নতুন সুবিধা

কানাডার ইটিএ আবেদনে ফেসিয়াল বায়োমেট্রিক যাচাইয়ের পরিকল্পনা

কানাডার ইটিএ আবেদনে ফেসিয়াল বায়োমেট্রিক যাচাইয়ের পরিকল্পনা

গ্রিস ভ্রমণ: প্রাচীন সভ্যতা, দ্বীপপুঞ্জ আর মনোমুগ্ধকর স্থাপত্যের  এক অনন্য দেশ

গ্রিস ভ্রমণ: প্রাচীন সভ্যতা, দ্বীপপুঞ্জ আর মনোমুগ্ধকর স্থাপত্যের এক অনন্য দেশ

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

ইউরোপের হৃদয়ে পর্যটনের অনন্য গন্তব্য লুক্সেমবার্গ: দুর্গ, প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক নগরজীবনের অপূর্ব মেলবন্ধন

ইউরোপের হৃদয়ে পর্যটনের অনন্য গন্তব্য লুক্সেমবার্গ: দুর্গ, প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক নগরজীবনের অপূর্ব মেলবন্ধন

সুইজারল্যান্ড ভ্রমণ: আল্পস পর্বতমালা, হ্রদ আর  মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য

সুইজারল্যান্ড ভ্রমণ: আল্পস পর্বতমালা, হ্রদ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য

১৭ দিন আগে
রাশিয়া ভ্রমণ: মস্কো থেকে সাইবেরিয়া—ভ্রমণপিপাসুদের জন্য অনন্য গন্তব্য

রাশিয়া ভ্রমণ: মস্কো থেকে সাইবেরিয়া—ভ্রমণপিপাসুদের জন্য অনন্য গন্তব্য

১৫ দিন আগে
ইতালির রূপে মুগ্ধ হবেন পর্যটক: দর্শনীয় স্থান ও হোটেলের পূর্ণাঙ্গ গাইড

ইতালির রূপে মুগ্ধ হবেন পর্যটক: দর্শনীয় স্থান ও হোটেলের পূর্ণাঙ্গ গাইড

১৬ দিন আগে
কাশ্মীর ভ্রমণ: ভূস্বর্গে পর্যটনের পূর্ণাঙ্গ নির্দেশিকা

কাশ্মীর ভ্রমণ: ভূস্বর্গে পর্যটনের পূর্ণাঙ্গ নির্দেশিকা

১৮ দিন আগে