Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
বিশ্ব

হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের অভিযান: পাকিস্তান কি শেষ পর্যন্ত যুদ্ধে জড়াবে

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ গত আগস্টে স্বাক্ষরিত হওয়ার পর প্রথমবারের মতো কার্যকর হলো। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে সৌদিতে পাকিস্তানি ও তুর্কি সেনা মোতায়েনের বিষয়ে সম্মত হয়েছে এই প্রতিরক্ষা জোট।

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮

হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের অভিযান: পাকিস্তান কি শেষ পর্যন্ত যুদ্ধে জড়াবে

গত আগস্টে স্বাক্ষরিত হওয়ার পর এই প্রথমবারের মতো কার্যকর হলো সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ‘মক্কা চুক্তি’। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে জোরদার করতে সৌদিতে পাকিস্তানি ও তুর্কি সেনা মোতায়েনের বিষয়ে একমত হয়েছে এ প্রতিরক্ষা জোট।

গত সোমবার রিয়াদে অনুষ্ঠিত জোটের শীর্ষ কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সম্মিলিত প্রতিরক্ষা অঙ্গীকারের কার্যকর বাস্তবায়নে কমিটি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুমোদিত চুক্তি এবং নিজ নিজ দেশের আইন মেনে যৌথ সামরিক বাহিনী ও সক্ষমতার জোগানসহ সৌদি আরবে এর দ্রুত মোতায়েন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তবে এ সামরিক বহরের আকার কেমন হবে কিংবা মূল ভূমিকা কী থাকবে, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, গত মাসে হুতিদের দখলে নেওয়া এলাকাগুলো পুনরুদ্ধারে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার একটি পাল্টা অভিযান শুরু করেছে। এ অভিযানে সমর্থন জোগাতে ১০০টি যুদ্ধবিমান কাজ করছে।

রিয়াদের এ জরুরি বৈঠকের কয়েক ঘণ্টার মাথায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, পাকিস্তানি বাহিনী ইতিমধ্যে সেখানে নিজেদের ভূমিকা পালন শুরু করেছে। সোমবার রাতে রিয়াদ থেকে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তুরস্ক ও পাকিস্তানের বাহিনী এখানে একটি সহায়কের ভূমিকা পালন করছে। আমরা নিশ্চিতভাবেই রিকনেসান্স বা শত্রুশিবিরের তথ্য সংগ্রহ এবং এ জাতীয় কাজের সঙ্গে জড়িত। তবে মূল লড়াই মূলত সৌদি আরবের নিজস্ব বাহিনীই লড়ছে এবং তারাই এলাকাগুলো পুনরুদ্ধার করছে।’

এ সিদ্ধান্তের ফলে সৌদি আরবের আক্রমণাত্মক অভিযানের বিপরীতে পাকিস্তানের ভূমিকা শুধু প্রতিরক্ষামূলক অবস্থানেই সীমাবদ্ধ থাকছে। তবে বিশ্লেষকেরা আল-জাজিরাকে বলেন, এমন পরিস্থিতি ইসলামাবাদের সামনে একটি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে, যার উত্তর তারা এখনো প্রকাশ্যে দেয়নি। তা হলো, পাকিস্তানের পক্ষে কত দিন এ প্রত্যক্ষ লড়াইয়ের বাইরে থাকা সম্ভব?


ইতিমধ্যে কী ব্যবস্থা রয়েছে

সৌদি আরবে পাকিস্তানের সামরিক উপস্থিতি অবশ্য নতুন কিছু নয়। ১৯৬৭ সাল থেকেই দেশটি সৌদি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে। পরবর্তী সময়ে ১৯৮২ সালের এক চুক্তির মাধ্যমে দেশটিতে পাকিস্তানি সেনা প্রেষণে পাঠানোর বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ পায়।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর ১৯৮৫ সালের জুনের একটি মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, সে সময় তাবুকে একটি আর্মার্ড ব্রিগেডসহ সৌদি সেনাবাহিনীতে প্রায় ১৩ থেকে ১৪ হাজার পাকিস্তানি সদস্য কর্মরত ছিলেন। এ ছাড়া ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময়ও প্রতিরক্ষামূলক দায়িত্ব পালনের জন্য সৌদি আরবে একটি বড় সামরিক দল পাঠিয়েছিল পাকিস্তান।

পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে একটি ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে পাকিস্তান। চুক্তি অনুযায়ী, যেকোনো এক দেশের ওপর হামলাকে দুই দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

চলতি বছরের এপ্রিলে রিয়াদ নিশ্চিত করে, ফাইটার ও সাপোর্ট এয়ারক্রাফটসহ পাকিস্তানের একটি সামরিক বহর ‘ইস্টার্ন প্রভিন্স’-এর কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে পৌঁছেছে। তবে বর্তমানে ঠিক কতজন পাকিস্তানি সেনা সৌদি আরবে অবস্থান করছেন, তা কখনোই প্রকাশ্যে আনা হয়নি।

গত সেপ্টেম্বরে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী সৌদি গণমাধ্যম আরব নিউজকে বলেন, সৌদি আরব ও এর পবিত্র স্থানগুলোর সুরক্ষায় পাকিস্তানি বাহিনী ইতিমধ্যে সেখানে মোতায়েন রয়েছে।

সাক্ষাৎকারে আহমেদ শরিফ চৌধুরী জোর দিয়ে বলেন, আমি এখানে ‘সশরীর’ শব্দটির ওপর গুরুত্ব দিতে চাই। আমরা যেকোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত।

অবশ্য রিয়াদে হওয়া নতুন সেনা মোতায়েন চুক্তির (মক্কা চুক্তি) বিষয়ে আল-জাজিরার মন্তব্যের অনুরোধে আইএসপিআর কোনো সাড়া দেয়নি।

এদিকে গতকাল মঙ্গলবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানায়, সৌদি আরব এবং এর পবিত্র স্থানগুলোর সুরক্ষায় পাকিস্তানের প্রতিশ্রুতি নিয়ে কোনো আপস হবে না।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘সম্মিলিত প্রতিরোধব্যবস্থা বাস্তবায়নের কৌশলগত খুঁটিনাটি বিষয়গুলো সম্পূর্ণ গোপনীয় সামরিক বিষয়। তাই এ নিয়ে গণমাধ্যমে জল্পনাকল্পনার কোনো সুযোগ নেই।’

পাকিস্তানের অবস্থান পরিষ্কার হলেও তুরস্কের ভূমিকা এখনো বেশ ধোঁয়াশার। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তুর্কি বাহিনীর উপস্থিতির কথা জানালেও আঙ্কারা আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সেনা মোতায়েনের খবর নিশ্চিত করেনি।

ইস্তাম্বুলের ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ গোখান এরেলি আল-জাজিরাকে বলেন, ‘সৌদি আরবে তুরস্কের স্থায়ী সেনা মোতায়েনের বিষয়ে প্রকাশ্যে স্বীকৃত কোনো তথ্য নেই।’

তুরস্কের সংবিধানের ৯২ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে এরেলি জানান, বিদেশে সেনা পাঠানোর ক্ষমতা শুধু দেশটির সংসদের হাতে রয়েছে। তবে তুর্কি সংসদ এখনো ‘মক্কা চুক্তি’ অনুমোদন করেনি।

Tags:#সৌদি আরব#হুতি বিদ্রোহী#পাকিস্তান#যুদ্ধ#মধ্যপ্রাচ্য#আন্তর্জাতিক সম্পর্ক#সামরিক অভিযান#ইয়েমেন সংঘাত

আরও পড়ুন

সৌদিতে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, ৩ হাজার ৮০০ রিয়াল জরিমানা

সৌদিতে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টা, ৩ হাজার ৮০০ রিয়াল জরিমানা

অক্টোবরে পাঁচ দেশে গেলেন ৩১ হাজার ৮৬৩ বাংলাদেশি কর্মী, সৌদি আরবেই ১৮ হাজার ৬১০ জন

অক্টোবরে পাঁচ দেশে গেলেন ৩১ হাজার ৮৬৩ বাংলাদেশি কর্মী, সৌদি আরবেই ১৮ হাজার ৬১০ জন

অক্টোবরে বিদেশে কর্মী যাওয়ার ছাড়পত্র কমেছে ৩৯ শতাংশ

অক্টোবরে বিদেশে কর্মী যাওয়ার ছাড়পত্র কমেছে ৩৯ শতাংশ

ফ্লাইট বিঘ্নে আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফিরতে পারবেন কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী

ফ্লাইট বিঘ্নে আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফিরতে পারবেন কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী

শামা ওবায়েদ । পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার

সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে প্রায় ১৪ হাজার ৬৫৫ যাত্রী

সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে প্রায় ১৪ হাজার ৬৫৫ যাত্রী

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

সৌদির হাইলে মাদক বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার!

সৌদিতে মাদক বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

৫ দিন আগে
ঢাকা–রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা–রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

৫ দিন আগে
সৌদির অধিকাংশ অঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা জারি

সৌদির অধিকাংশ অঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা জারি

১১ দিন আগে
সৌদিতে অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

সৌদিতে অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

১২ দিন আগে