অক্টোবরের প্রথম ১৪ দিনে দেশে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ে এসেছিল ১৩৫ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের এক তথ্যে এমনটা জানানো হয়েছে। শুধু ১৪ অক্টোবরেই দেশে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ১০ লাখ ডলার।
চলতি ২০২৬–২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা মোট এক হাজার ১০ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থবছরভিত্তিক এই হিসাবে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১ শতাংশ।
এদিকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩০৮ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৫০১ বিলিয়ন ডলার।






