থাইল্যান্ডের ই-ভিসার আবেদন ও পেমেন্ট সেবা আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর সাময়িকভাবে বন্ধ থাকবে। সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকায় রয়্যাল থাই দূতাবাস এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দূতাবাসের অভ্যন্তরীণ সার্ভারে রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় ই-ভিসার আবেদন ও ভিসার ফি পরিশোধের সুবিধা পাওয়া যাবে না। ১ নভেম্বর থেকে সেবা আবার চালু হবে বলে জানানো হয়েছে।
এই সময়ে যাঁরা থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের ভিসার আবেদন ও পেমেন্টের বিষয়টি আগে থেকে পরিকল্পনা করতে বলেছে দূতাবাস। যাত্রার আগে আবেদন প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত সময় রাখতেও বলা হয়েছে।
সেবা সাময়িকভাবে বন্ধ থাকায় আবেদনকারীদের অসুবিধার জন্য দূতাবাস দুঃখ প্রকাশ করেছে থাই দূতাবাস।






