Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
এশিয়াস্কলারশিপ

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তিতে মাস্টার্স, আবেদন শেষ ৩০ নভেম্বর

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের Yenching Academy-এর দুই বছর মেয়াদি China Studies প্রোগ্রামে পূর্ণ বৃত্তির জন্য আবেদন চলছে। টিউশন ফি ছাড়াও আবাসন, মাসিক ভাতা, এবং যাতায়াত খরচের সহায়তা মিলবে। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৪:৪১

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তিতে মাস্টার্স, আবেদন শেষ ৩০ নভেম্বর

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তিতে মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির Yenching Academy-এর দুই বছর মেয়াদি China Studies প্রোগ্রামে ২০২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদন চলছে। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াও আবাসন, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা ও যাতায়াত খরচের সহায়তা পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই প্রোগ্রামে আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬। প্রতিবছর চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১২০ জন শিক্ষার্থীকে এ প্রোগ্রামে ভর্তি করা হয়।

Yenching Academy-এর China Studies প্রোগ্রামে অর্থনীতি ও ব্যবস্থাপনা, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, আইন ও সমাজ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব, সাহিত্য ও সংস্কৃতি এবং দর্শন ও ধর্ম বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। দুই বছরের এই প্রোগ্রামে প্রথম বছর কোর্সের পড়াশোনা এবং দ্বিতীয় বছর গবেষণাপত্র তৈরির কাজ করতে হয়।

আরও পড়ুন

চীনে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত

২ নভেম্বর ২০২৬
চীনে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত

যেসব সুবিধা মিলবে

Yenching Fellowship-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রথম শিক্ষাবর্ষে যেসব সুবিধা পাবেন—

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

  • বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাসনের ব্যবস্থা

  • প্রতি মাসে জীবনযাপনের জন্য ভাতা

  • নিজ দেশ থেকে বেইজিংয়ে যাওয়া-আসার একবারের ভ্রমণ ভাতা

  • মৌলিক স্বাস্থ্যবিমার খরচ

  • নির্ধারিত গবেষণা সফরের খরচ

দ্বিতীয় বছরেও বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। তবে এ জন্য ভালো একাডেমিক ফল বজায় রাখতে হবে এবং বেইজিংয়ে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা থাকতে হবে। দ্বিতীয় বছরের বৃত্তির জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।

কারা আবেদন করতে পারবেন

বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের যেসব যোগ্যতা থাকতে হবে—

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা ২০২৭ সালের আগস্টের মধ্যে স্নাতক শেষ করতে হবে।

  • ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।

  • চীনবিষয়ক আন্তবিষয়ক গবেষণায় আগ্রহ থাকতে হবে।

  • সহশিক্ষা কার্যক্রম, সামাজিক কাজ বা নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে।

  • ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে।

ইংরেজি ভাষার যোগ্যতার ক্ষেত্রে IELTS Academic-এ ন্যূনতম ৭.০ অথবা Cambridge English Scale (Advanced)-এ ১৮৫ স্কোর গ্রহণ করা হয়। TOEFL-এর ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্কোরের শর্ত রয়েছে।

তবে যাঁরা ইংরেজি মাধ্যমে স্নাতক বা উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষার মাধ্যমসংক্রান্ত প্রমাণপত্র জমা দিয়ে ইংরেজি ভাষার পরীক্ষার সনদ ছাড়াই আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

জানেন কি, চীনের মহাপ্রাচীরের গাঁথুনিতে ব্যবহার হয়েছিল ভাত?

৩০ অক্টোবর ২০২৬
জানেন কি, চীনের মহাপ্রাচীরের গাঁথুনিতে ব্যবহার হয়েছিল ভাত?

আবেদন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের Yenching Academy-এর অনলাইন আবেদন পোর্টালে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ব্যক্তিগত বিবৃতি, গবেষণার আগ্রহসংক্রান্ত বিবৃতি, জীবনবৃত্তান্ত, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং দুজন অধ্যাপকের সুপারিশপত্র জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের অংশীদার প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের মনোনয়ন প্রক্রিয়াও অনুসরণ করতে হবে।

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ আন্তর্জাতিক আবেদনকারীদের অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির অফার ২০২৭ সালের জুনের শেষ দিকে পাঠানোর কথা রয়েছে।

আবেদনের শেষ সময়

২০২৭ শিক্ষাবর্ষে আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬, সকাল ৯টা (বেইজিং সময়)। বাংলাদেশ সময় অনুযায়ী শেষ সময় একই দিন সকাল ৭টা।

আবেদনের বিস্তারিত নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য পাওয়া যাবে Yenching Academy-এর ওয়েবসাইটে।

আবেদন ও বিস্তারিত তথ্য: https://yenchingacademy.pku.edu.cn/ADMISSIONS.htm

Tags:#শিক্ষাবৃত্তি#উচ্চশিক্ষা#বিদেশে পড়াশোনা#আবেদন প্রক্রিয়া#চীন#পিকিং বিশ্ববিদ্যালয়#পূর্ণ বৃত্তি#মাস্টার্স প্রোগ্রাম

আরও পড়ুন

চীন: প্রাচীন সভ্যতা, সংস্কৃতি ও আধুনিক বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র

চীন: প্রাচীন সভ্যতা, সংস্কৃতি ও আধুনিক বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র

চীনে ব্যবসা, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনা

চীনে ব্যবসা, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনা

চীনে নাগরিকত্ব: যোগ্যতা, পেশা ও আবেদন প্রক্রিয়া

চীনে নাগরিকত্ব: যোগ্যতা, পেশা ও আবেদন প্রক্রিয়া

চীনে স্থায়ী বসবাসের সুযোগ: যেভাবে পাবেন PR

চীনে স্থায়ী বসবাসের সুযোগ: যেভাবে পাবেন PR

চীনে চাকরির সুযোগ ও ওয়ার্ক পারমিট: যেভাবে আবেদন করবেন

চীনে চাকরির সুযোগ ও ওয়ার্ক পারমিট: যেভাবে আবেদন করবেন

সিঙ্গাপুরে ১০০ দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি, শেষ হয়েছে সাক্ষাৎকার

সিঙ্গাপুরে ১০০ দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি, শেষ হয়েছে সাক্ষাৎকার

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

জাপান ভ্রমণ: ঐতিহ্য, আধুনিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয়

জাপান ভ্রমণ: ঐতিহ্য, আধুনিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয়

মালয়েশিয়ার সেলাঙ্গরের বান্টিং এলাকায় পাম বাগানে ফল পরিবহন করছেন একজন অভিবাসী শ্রমিক

মালয়েশিয়ায় পাম বাগানে বিদেশি কর্মী নিয়োগে শর্তসাপেক্ষে অনুমোদনের ইঙ্গিত

৭ দিন আগে
মালদ্বীপে ‘ফ্রি ভিসা’ বলে কিছু নেই, বাংলাদেশিদের সতর্ক করল হাইকমিশন

মালদ্বীপে ‘ফ্রি ভিসা’ বলে কিছু নেই, বাংলাদেশিদের সতর্ক করল হাইকমিশন

১৩ দিন আগে
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চীনের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়: বৃত্তি, ভর্তি প্রক্রিয়া ও আবাসন নির্দেশিকা

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চীনের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়: বৃত্তি, ভর্তি প্রক্রিয়া ও আবাসন নির্দেশিকা

২১ দিন আগে
ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, চিকিৎসা ও পর্যটনে নতুন সুবিধা

ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, চিকিৎসা ও পর্যটনে নতুন সুবিধা

৪ দিন আগে