Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
ইউরোপস্কলারশিপভিসা

যুক্তরাজ্যে মাস্টার্সে প্রায় সাড়ে ৮ লাখ টাকার বৃত্তি, আবেদন শেষ ২৭ নভেম্বর

যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ £5,000 (বাংলাদেশি টাকায় প্রায় ৮ লাখ ৩৮ হাজার টাকা) বৃত্তির সুযোগ। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৭ নভেম্বর ২০২৬।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১৮:৫৬

যুক্তরাজ্যে মাস্টার্সে প্রায় সাড়ে ৮ লাখ টাকার বৃত্তি, আবেদন শেষ ২৭ নভেম্বর

যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ে (Swansea University) ২০২৭ সালের জানুয়ারি ও মার্চ সেশনে উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ রয়েছে। International Excellence Scholarships কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রথম বছরের টিউশন ফিতে সর্বোচ্চ £5,000 (বাংলাদেশি টাকায় প্রায় ৮ লাখ ৩৮ হাজার টাকা) ছাড় পেতে পারেন। নির্ধারিত যোগ্যতা পূরণ করে বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃত্তির আবেদনের শেষ সময় ২৭ নভেম্বর ২০২৬, যুক্তরাজ্যের সময় দুপুর ১২টা (GMT)। বাংলাদেশ সময় অনুযায়ী ওই দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।

আরও পড়ুন

যুক্তরাজ্যে কমনওয়েলথ শেয়ারড বৃত্তি, মাসিক ভাতা প্রায় ৩ লাখ ৩৩ হাজার টাকা পর্যন্ত

১ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্যে কমনওয়েলথ শেয়ারড বৃত্তি, মাসিক ভাতা প্রায় ৩ লাখ ৩৩ হাজার টাকা পর্যন্ত

বৃত্তিতে যেসব সুবিধা মিলবে

International Excellence Scholarships মূলত মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে দেওয়া হয়। ভালো একাডেমিক ফলাফল এবং ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা রয়েছে, এমন শিক্ষার্থীদের বৃত্তির জন্য বিবেচনা করা হয়।

নির্বাচিত শিক্ষার্থীরা প্রথম বছরের টিউশন ফিতে সর্বোচ্চ £5,000 (বাংলাদেশি টাকায় প্রায় ৮ লাখ ৩৮ হাজার টাকা) ছাড় পাবেন। তবে এটি সম্পূর্ণ অর্থায়নের বৃত্তি নয়। বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের দেওয়া হবে না; বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি থেকে সমন্বয় করা হবে।

ফলে শিক্ষার্থীদের অবশিষ্ট টিউশন ফি, আবাসন, খাবার, যাতায়াতসহ অন্যান্য খরচের ব্যবস্থা নিজেদের করতে হবে।

আরও পড়ুন

টরন্টো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বৃত্তি, বছরে প্রায় ৬৯ লাখ টাকা

১৩ অক্টোবর ২০২৬
টরন্টো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বৃত্তি, বছরে প্রায় ৬৯ লাখ টাকা

কারা আবেদন করতে পারবেন

বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

  • সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্নাতক বা Postgraduate Taught কোর্সে ভর্তির অফার থাকতে হবে।

  • ভালো একাডেমিক ফলাফল অথবা ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা দেখাতে হবে।

  • আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে প্রযোজ্য যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।

  • নিজ দেশের জন্য নির্ধারিত বৃত্তির আবেদন ফরম ব্যবহার করতে হবে।

  • একজন শিক্ষার্থী একবারই বৃত্তির আবেদন করতে পারবেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য Rest of the World বিভাগের আবেদন ফরম প্রযোজ্য।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বৃত্তির আবেদন করার আগে সংশ্লিষ্ট কোর্সে ভর্তির অফার পেতে হবে। তবে আবেদনের সময় অফার গ্রহণ করা বা টিউশন ফি ডিপোজিট জমা দেওয়া বাধ্যতামূলক নয়।

আবেদন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে পছন্দের কোর্সে ভর্তির আবেদন করতে হবে।

বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার পাওয়ার পর International Excellence Scholarships-এর নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী আবেদন জমা দেওয়ার পর নির্বাচনের ফলাফল ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তিতে মাস্টার্স, আবেদন শেষ ৩০ নভেম্বর

৫ নভেম্বর ২০২৬
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তিতে মাস্টার্স, আবেদন শেষ ৩০ নভেম্বর

আবেদনের শেষ সময়

এই বৃত্তিতে আবেদনের শেষ সময় ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, দুপুর ১২টা (GMT)। বাংলাদেশ সময় অনুযায়ী একই দিন সন্ধ্যা ৬টায় আবেদন শেষ হবে।

আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন ও বিস্তারিত তথ্য

Tags:#বৃত্তি#যুক্তরাজ্য#scholarship

আরও পড়ুন

Imperial College London

ইম্পেরিয়াল কলেজ লন্ডন: বিশ্বমানের শিক্ষা,বৃত্তি ও ভর্তি প্রক্রিয়া

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: ভর্তি, বৃত্তি ও পড়াশোনা

Oxford University

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা: ভর্তি, বৃত্তি, খরচ ও আবাসন সম্পর্কে পূর্ণাঙ্গ গাইড

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

বাকিংহাম প্যালেস: ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য, রাজকীয় স্থাপত্য ও পর্যটনের এক অনন্য গন্তব্য

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

যুক্তরাজ্যের নাগরিকত্ব: যোগ্যতা, শর্ত ও আবেদন প্রক্রিয়া

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

কেন লন্ডনের পর্যটনের আকর্ষণ বিগ বেন ও ওয়েস্টমিনস্টার

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

ইউরোপে দীর্ঘমেয়াদি আবাসিক মর্যাদা: গ্রিসে PR পাওয়ার শর্ত ও প্রক্রিয়া

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

লুক্সেমবার্গে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০টি বিশ্ববিদ্যালয়

১১ দিন আগে
ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ: ৭৭৬ জন দক্ষ হিসেবে স্বীকৃত

৭ দিন আগে
প্রতীকী ছবি

কোটার বাইরেও ইতালিতে কাজের সুযোগ বাংলাদেশিদের

১৪ দিন আগে
ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

ইতালিতে কাজের সুযোগ: বাংলাদেশিদের উপযুক্ত ২০টি পেশা

১৮ দিন আগে