Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
মধ্যপ্রাচ্যঅভিবাসন

কাতারে পাসপোর্ট হারানোর তথ্য না জানালে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা

কাতারে পাসপোর্ট বা কাতার আইডি (Qatar ID) হারিয়ে গেলে কী করবেন? কাতারের অভিবাসন আইন অনুযায়ী, পাসপোর্ট বা রেসিডেন্স পারমিট হারানোর তথ্য কর্তৃপক্ষকে না জানালে সর্বোচ্চ ১০ হাজার কাতারি রিয়াল জরিমানা হতে পারে। জেনে নিন কাতার প্রবাসীদের জন্য প্রযোজ্য আইন, জরিমানার নিয়ম ও করণীয়।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৩:২৫

কাতারে পাসপোর্ট হারানোর তথ্য না জানালে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা

কাতারে বসবাসরত বিদেশি নাগরিকদের পাসপোর্ট, ভ্রমণ নথি বা রেসিডেন্স পারমিট হারিয়ে গেলে কিংবা নষ্ট হলে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এই নিয়ম না মানলে সর্বোচ্চ ১০ হাজার কাতারি রিয়াল জরিমানা হতে পারে। দেশটির বিদ্যমান অভিবাসন আইনে এমন বিধান রয়েছে।

কাতারের সংবাদমাধ্যম দ্য পেনিনসুলায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের প্রবেশ, প্রস্থান ও বসবাস নিয়ন্ত্রণসংক্রান্ত ২০১৫ সালের ২১ নম্বর আইনে (Law No. 21 of 2015) এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

তবে এটি নতুন কোনো আইন বা সম্প্রতি কার্যকর হওয়া বিধান নয়। বিদ্যমান আইনের গুরুত্বপূর্ণ একটি শর্ত নতুন করে আলোচনায় এসেছে।

কাতারের Law No. 21 of 2015-এর ১৫ নম্বর ধারা অনুযায়ী, দেশটিতে বসবাসরত কোনো বিদেশি নাগরিকের পাসপোর্ট, ভ্রমণ নথি বা রেসিডেন্স পারমিট হারিয়ে গেলে কিংবা ক্ষতিগ্রস্ত হলে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

একই সঙ্গে হারানো বা ক্ষতিগ্রস্ত নথির পরিবর্তে নতুন নথি সংগ্রহের ব্যবস্থা নিতে হবে। আইনে এ তথ্য জানানোর জন্য কয়েক দিন বা নির্দিষ্ট কোনো সময়সীমার ছাড় দেওয়া হয়নি। বরং বিষয়টি জানার পরপরই কর্তৃপক্ষকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে।

আইনটির ৪০ নম্বর ধারার দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, ১৫ নম্বর ধারার বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ হাজার কাতারি রিয়াল জরিমানা হতে পারে। তবে পাসপোর্ট বা রেসিডেন্স পারমিট হারিয়ে যাওয়া কিংবা নষ্ট হওয়া নিজে অপরাধ নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি না জানানো বা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার কারণে শাস্তির মুখে পড়তে হতে পারে।

এখানে ১০ হাজার রিয়াল সর্বোচ্চ নির্ধারিত জরিমানা। প্রত্যেক ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে একই পরিমাণ অর্থ জরিমানা করা হবে, এমন নয়।

Tags:#কাতার#জরিমানা#পাসপোর্ট#হারানো#রিয়াল#তথ্য জানালা#কাতার আইন#সফর

আরও পড়ুন

আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সহজ, কাগজপত্র ও সময় কমছে

আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সহজ, কাগজপত্র ও সময় কমছে

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

বাহরাইনে ড্রোন হামলার খবর, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ

বাহরাইনে ড্রোন হামলার খবর, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ

সৌদির হাইলে মাদক বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার!

সৌদিতে মাদক বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

দুবাইয়ের ভিসা সংকট কাটাতে মন্ত্রী পর্যায়ে আলোচনার উদ্যোগ বাংলাদেশের

দুবাইয়ের ভিসা সংকট কাটাতে মন্ত্রী পর্যায়ে আলোচনার উদ্যোগ বাংলাদেশের

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

সৌদিতে বেতন আটকে গেলে নাজিজে আবেদন, লাগবে নির্ধারিত নিয়মে নথিভুক্ত চুক্তি

সৌদিতে বেতন আটকে গেলে নাজিজে আবেদন, লাগবে নির্ধারিত নিয়মে নথিভুক্ত চুক্তি

ঢাকা–রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা–রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

৫ দিন আগে
সৌদিতে অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

সৌদিতে অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

১২ দিন আগে
দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে Visit Dubai ওয়েবসাইটে

দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে Visit Dubai ওয়েবসাইটে

১২ দিন আগে
আমিরাতে বছরের সর্বনিম্ন দামে সোনা, এক সপ্তাহেই ভরিতে কমেছে প্রায় ৩৮০ দিরহাম

আমিরাতে বছরের সর্বনিম্ন দামে সোনা, এক সপ্তাহেই ভরিতে কমেছে প্রায় ৩৮০ দিরহাম

১ দিন আগে