Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
মধ্যপ্রাচ্যএশিয়াঅভিবাসনভিসা

সৌদি প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার

সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অনেকে আটকা পড়েছেন এবং তাঁদের ভিসা নবায়নের প্রক্রিয়া চলছে। দেশের কাজে তাঁদের যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১৭:৩২

শামা ওবায়েদ । পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শামা ওবায়েদ । পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। সৌদি আরবে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে যান তিনি।

আরও পড়ুন

আটকে পড়া সৌদিগামী কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে আলোচনার উদ্যোগ

১৩ অক্টোবর ২০২৬
আটকে পড়া সৌদিগামী কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে আলোচনার উদ্যোগ

শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অনেকে আটকা পড়েছেন। তাঁদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হচ্ছে। তাঁদের ভিসার মেয়াদ যেন বাড়ানো যায়, সে জন্য সরকার কাজ করছে। যাঁরা আর সংশ্লিষ্ট দেশগুলোতে যেতে পারছেন না, তাঁদের দেশে কীভাবে কাজে যুক্ত করা যায়, তা নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।

তবে কত দিন মেয়াদ বাড়ানো হবে কিংবা কবে থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে এসব কোনো ঘোষণা নেই।

এদিন শাহেদ আহম্মেদের মরদেহ গ্রহণের পর তাঁর পরিবারের সদস্যদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। শাহেদের মরদেহসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে নিহত ১১ জন প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে বলেও জানান তিনি।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শামা ওবায়েদ। তিনি জানান, ঘটনার বিস্তারিত জানতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। অভিযোগ ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানতে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার।

Tags:#সৌদি আরব#প্রবাসী কল্যাণ#সৌদি প্রবাসী#ভিসা নবায়ন#আকামা নবায়ন#বাংলাদেশ সরকার#প্রবাসী ভিসা সমস্যা#কূটনৈতিক সম্পর্ক

আরও পড়ুন

আমিরাতে বছরের সর্বনিম্ন দামে সোনা, এক সপ্তাহেই ভরিতে কমেছে প্রায় ৩৮০ দিরহাম

আমিরাতে বছরের সর্বনিম্ন দামে সোনা, এক সপ্তাহেই ভরিতে কমেছে প্রায় ৩৮০ দিরহাম

আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সহজ, কাগজপত্র ও সময় কমছে

আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সহজ, কাগজপত্র ও সময় কমছে

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

বাহরাইনে ড্রোন হামলার খবর, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ

বাহরাইনে ড্রোন হামলার খবর, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ

সৌদির হাইলে মাদক বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার!

সৌদিতে মাদক বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

সৌদিতে বেতন আটকে গেলে নাজিজে আবেদন, লাগবে নির্ধারিত নিয়মে নথিভুক্ত চুক্তি

সৌদিতে বেতন আটকে গেলে নাজিজে আবেদন, লাগবে নির্ধারিত নিয়মে নথিভুক্ত চুক্তি

কাতারে পাসপোর্ট হারানোর তথ্য না জানালে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা

কাতারে পাসপোর্ট হারানোর তথ্য না জানালে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা

৩ দিন আগে
ঢাকা–রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা–রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

৫ দিন আগে
সৌদিতে অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

সৌদিতে অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

১২ দিন আগে
দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে Visit Dubai ওয়েবসাইটে

দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে Visit Dubai ওয়েবসাইটে

১২ দিন আগে