Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
মধ্যপ্রাচ্যভিসা

কাতারে বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম, শর্ত না মানলে এজেন্সির লাইসেন্স বাতিল

বিদেশি কর্মী নিয়োগকারী এজেন্সিগুলোর জন্য কাতারে নতুন বিধিমালা কার্যকর করা হয়েছে। নতুন নিয়মে লাইসেন্স, আর্থিক জামানত, কর্মীদের আবাসন ও নিয়োগপ্রক্রিয়ায় জবাবদিহির বিষয়ে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এসব শর্ত লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারবে দেশটির শ্রম মন্ত্রণালয়।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ২২:০১

কাতারে বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম, শর্ত না মানলে এজেন্সির লাইসেন্স বাতিল

কাতারে বিদেশি কর্মী নিয়োগকারী এজেন্সিগুলোর জন্য নতুন বিধিমালা কার্যকর হয়েছে। নতুন নিয়মে এজেন্সির লাইসেন্স, আর্থিক জামানত, কর্মীদের আবাসন এবং নিয়োগপ্রক্রিয়ায় জবাবদিহির বিষয়ে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এসব শর্ত লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারবে দেশটির শ্রম মন্ত্রণালয়।

কাতারের সরকারি তথ্যসেবা পোর্টাল হুকুমিতে ২৬ অক্টোবর ২০২৬ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটির সরকারি গেজেটে শ্রমমন্ত্রীর ৬১/২০২৬ নম্বর সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে। ২৫ অক্টোবর প্রকাশিত এই সিদ্ধান্তে বিদেশ থেকে অন্য প্রতিষ্ঠানের জন্য কর্মী নিয়োগকারী এজেন্সিগুলোর কার্যক্রম পরিচালনার নতুন শর্ত নির্ধারণ করা হয়। বিধিমালা ২৬ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। তবে আগে থেকে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন শর্ত পূরণের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী, কাতারে বিদেশি কর্মী নিয়োগের এজেন্সি পরিচালনার লাইসেন্স পেতে আবেদনকারীকে অবশ্যই কাতারের নাগরিক হতে হবে। তাঁর বয়স হতে হবে অন্তত ২১ বছর। মানব পাচার কিংবা সততা ও বিশ্বাসভঙ্গ-সংক্রান্ত নির্দিষ্ট অপরাধে চূড়ান্তভাবে দণ্ডিত ব্যক্তিরা লাইসেন্স পাওয়ার যোগ্য হবেন না।

আরও পড়ুন

কাতারে চাকরি শেষ হলে পরের দিনই বেতন-পাওনা পরিশোধ করতে হবে

৩ নভেম্বর ২০২৬
কাতারে চাকরি শেষ হলে পরের দিনই বেতন-পাওনা পরিশোধ করতে হবে

এ ছাড়া আবেদনকারী অন্য কোনো কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের মালিক বা অংশীদার হতে পারবেন না। এজেন্সি পরিচালনার জন্য পৃথক ও স্থায়ী কার্যালয় এবং প্রয়োজনীয় বাণিজ্যিক লাইসেন্স থাকতে হবে।

কোনো কোম্পানি এ ধরনের লাইসেন্স নিতে চাইলে সেটিকে কাতারের কোম্পানি আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হতে হবে। কোম্পানির সম্পূর্ণ মূলধন কাতারি নাগরিকদের মালিকানায় থাকতে হবে। পাশাপাশি একজন পূর্ণকালীন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক নিয়োগ করতে হবে।

নতুন বিধিমালায় কর্মী নিয়োগকারী এজেন্সিগুলোর জন্য আর্থিক জামানতের শর্তও রাখা হয়েছে। বিধিমালার ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, লাইসেন্সের আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শ্রম মন্ত্রণালয়ের হিসাবে ৭ লাখ ৫০ হাজার কাতারি রিয়াল জামানত জমা দিতে হবে।

আরও পড়ুন

ওমানে বিদেশি কর্মীদের চাকরি শেষে পাওনার নিয়ম বদলাচ্ছে, মূল বেতনের ৯ শতাংশ জমা দেবেন নিয়োগকর্তা

৩ নভেম্বর ২০২৬
ওমানে বিদেশি কর্মীদের চাকরি শেষে পাওনার নিয়ম বদলাচ্ছে, মূল বেতনের ৯ শতাংশ জমা দেবেন নিয়োগকর্তা

জামানত জমা দেওয়ার নির্দেশনা পাওয়ার ১৫ দিনের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে। লাইসেন্সের পুরো মেয়াদে এই জামানত বহাল রাখতে হবে। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া কিংবা বাতিল হওয়ার এক বছর পার হওয়ার আগে জামানতের অর্থ ফেরত পাওয়া যাবে না।

তবে এই অর্থ কেবল কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত। বিদেশ থেকে চাকরি করতে যাওয়া কোনো কর্মীকে ব্যক্তিগতভাবে এই জামানত জমা দিতে হবে না।

নিয়োগসংক্রান্ত অনুমোদিত ফি, কর্মসংস্থানের শর্ত, প্রয়োজনীয় নথিপত্র এবং নিয়োগপ্রক্রিয়ায় নির্ধারিত বিধান অনুসরণ করতে হবে। কোনো প্রতিষ্ঠান এসব শর্ত লঙ্ঘন করলে আইন অনুযায়ী তার লাইসেন্স স্থগিত বা বাতিল করা যাবে।

নতুন নিয়মে বিদেশ থেকে নিয়োগ করা কর্মীদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থা রাখার শর্ত দেওয়া হয়েছে। এ জন্য এজেন্সিগুলোকে নির্ধারিত আবাসনস্থলের ভাড়ার চুক্তিপত্র অথবা মালিকানার প্রমাণ জমা দিতে হবে।

নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে কর্মীদের হস্তান্তর করা কিংবা প্রয়োজন অনুযায়ী তাঁদের ফেরত পাঠানোর আগপর্যন্ত উপযুক্ত আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ এসব আবাসনস্থল পরিদর্শন করে উপযুক্ততা যাচাই করবে।

এ ছাড়া নিয়োগসংক্রান্ত অনুমোদিত ফি, কর্মসংস্থানের শর্ত, প্রয়োজনীয় নথিপত্র এবং নিয়োগপ্রক্রিয়ায় নির্ধারিত বিধান অনুসরণ করতে হবে। কোনো প্রতিষ্ঠান এসব শর্ত লঙ্ঘন করলে আইন অনুযায়ী তার লাইসেন্স স্থগিত বা বাতিল করা যাবে।

নতুন বিধিমালা কার্যকরের পর ৩ নভেম্বর কাতারের শ্রম মন্ত্রণালয় দুটি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও কার্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠান দুটি হলো Special Manpower Supply Recruitment Office এবং Riviera Manpower Supply Recruitment Office। শ্রমমন্ত্রীর পৃথক ৪৯/২০২৬ ও ৪৮/২০২৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে মন্ত্রণালয়ের প্রকাশিত ঘোষণায় প্রতিষ্ঠান দুটির লাইসেন্স বাতিলের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। ফলে নতুন বিধিমালা লঙ্ঘনের কারণেই প্রতিষ্ঠান দুটি বন্ধ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Tags:#বিদেশি কর্মী#নতুন নিয়ম#নিয়োগ#কাতার#শ্রম আইন#লাইসেন্স বাতিল#এজেন্সি

আরও পড়ুন

আমিরাতে বছরের সর্বনিম্ন দামে সোনা, এক সপ্তাহেই ভরিতে কমেছে প্রায় ৩৮০ দিরহাম

আমিরাতে বছরের সর্বনিম্ন দামে সোনা, এক সপ্তাহেই ভরিতে কমেছে প্রায় ৩৮০ দিরহাম

আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সহজ, কাগজপত্র ও সময় কমছে

আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সহজ, কাগজপত্র ও সময় কমছে

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

বাহরাইনে ড্রোন হামলার খবর, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ

বাহরাইনে ড্রোন হামলার খবর, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ

সৌদির হাইলে মাদক বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার!

সৌদিতে মাদক বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

সৌদিতে বেতন আটকে গেলে নাজিজে আবেদন, লাগবে নির্ধারিত নিয়মে নথিভুক্ত চুক্তি

সৌদিতে বেতন আটকে গেলে নাজিজে আবেদন, লাগবে নির্ধারিত নিয়মে নথিভুক্ত চুক্তি

কাতারে পাসপোর্ট হারানোর তথ্য না জানালে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা

কাতারে পাসপোর্ট হারানোর তথ্য না জানালে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা

৩ দিন আগে
ঢাকা–রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা–রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

৫ দিন আগে
সৌদিতে অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

সৌদিতে অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

১২ দিন আগে
দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে Visit Dubai ওয়েবসাইটে

দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে Visit Dubai ওয়েবসাইটে

১২ দিন আগে