Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
মধ্যপ্রাচ্যঅভিবাসনভিসা

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে বোয়েসেল। চিকিৎসক ও নার্সদের সুযোগের সম্ভাবনা, অনুমোদন ও নিয়োগের সর্বশেষ তথ্য জানুন।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৩:০৪

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

সৌদি আরবে সরকারি ব্যবস্থাপনায় সরাসরি বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ লক্ষ্যে বাংলাদেশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে রাষ্ট্রীয় এই জনশক্তি নিয়োগ প্রতিষ্ঠান। উদ্যোগটি বাস্তবায়িত হলে চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে।

বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী পাঠানোর কাজ মূলত বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে পরিচালিত হয়। বোয়েসেল মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে কর্মী পাঠালেও সৌদি আরবে প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মী পাঠানোর কার্যক্রম এখনো চালু হয়নি।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর বিষয়ে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

এ বিষয়ে বোয়েসেলের একটি প্রস্তাব প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটি সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

গ্রিসে বাংলাদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ ও ওয়ার্ক পারমিট

১২ নভেম্বর ২০২৬
গ্রিসে বাংলাদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ ও ওয়ার্ক পারমিট

সৌদি কর্তৃপক্ষের ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করেছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক। তিনি জানিয়েছেন, অনুমোদন পাওয়া গেলে দুই দেশের কর্মকর্তারা কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনায় বসবেন।

তবে সৌদি কর্তৃপক্ষ কবে সিদ্ধান্ত জানাবে কিংবা কবে থেকে নতুন ব্যবস্থায় কর্মী পাঠানো শুরু হতে পারে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের মতে, সৌদি আরবে বিভিন্ন খাতের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী পাঠানোর সুযোগ কাজে লাগানো সম্ভব।

আরও পড়ুন

সৌদিতে বেতন আটকে গেলে নাজিজে আবেদন, লাগবে নির্ধারিত নিয়মে নথিভুক্ত চুক্তি

১৪ নভেম্বর ২০২৬
সৌদিতে বেতন আটকে গেলে নাজিজে আবেদন, লাগবে নির্ধারিত নিয়মে নথিভুক্ত চুক্তি

এর আগে ২০২২ সালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাস্থ্যকর্মী নিয়োগসংক্রান্ত একটি চুক্তি হয়েছিল। এর লক্ষ্য ছিল বাংলাদেশ থেকে যোগ্য চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের সুযোগ তৈরি করা।

তবে সৌদি আরবে নার্স হিসেবে পেশাগত কাজ করতে নির্ধারিত যোগ্যতা ও লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে সৌদি প্রোমেট্রিক পরীক্ষা (Saudi Prometric Exam) একটি গুরুত্বপূর্ণ বিষয়।

সংশ্লিষ্ট খাতের ব্যক্তিদের মতে, বাংলাদেশে নার্সিংয়ে প্রশিক্ষিত জনবল থাকলেও অনেকের প্রয়োজনীয় সৌদি পেশাগত সনদ নেই। ফলে উপযুক্ত প্রশিক্ষণ ও পরীক্ষার প্রস্তুতি ছাড়া এই সম্ভাবনাকে বাস্তব কর্মসংস্থানে রূপ দেওয়া কঠিন।

Tags:#সৌদি আরব#কর্মী পাঠানোর উদ্যোগ#বোেসেল#চিকিৎসক-নার্স#স্বাস্থ্য সেবা

আরও পড়ুন

আমিরাতে বছরের সর্বনিম্ন দামে সোনা, এক সপ্তাহেই ভরিতে কমেছে প্রায় ৩৮০ দিরহাম

আমিরাতে বছরের সর্বনিম্ন দামে সোনা, এক সপ্তাহেই ভরিতে কমেছে প্রায় ৩৮০ দিরহাম

আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সহজ, কাগজপত্র ও সময় কমছে

আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সহজ, কাগজপত্র ও সময় কমছে

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

বাহরাইনে ড্রোন হামলার খবর, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ

বাহরাইনে ড্রোন হামলার খবর, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ

সৌদির হাইলে মাদক বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার!

সৌদিতে মাদক বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

দুবাইয়ের ভিসা সংকট কাটাতে মন্ত্রী পর্যায়ে আলোচনার উদ্যোগ বাংলাদেশের

দুবাইয়ের ভিসা সংকট কাটাতে মন্ত্রী পর্যায়ে আলোচনার উদ্যোগ বাংলাদেশের

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

সৌদিতে বেতন আটকে গেলে নাজিজে আবেদন, লাগবে নির্ধারিত নিয়মে নথিভুক্ত চুক্তি

সৌদিতে বেতন আটকে গেলে নাজিজে আবেদন, লাগবে নির্ধারিত নিয়মে নথিভুক্ত চুক্তি

কাতারে পাসপোর্ট হারানোর তথ্য না জানালে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা

কাতারে পাসপোর্ট হারানোর তথ্য না জানালে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা

৩ দিন আগে
ঢাকা–রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা–রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

৫ দিন আগে
সৌদিতে অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

সৌদিতে অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

১২ দিন আগে
দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে Visit Dubai ওয়েবসাইটে

দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে Visit Dubai ওয়েবসাইটে

১২ দিন আগে