Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
মধ্যপ্রাচ্য

বাহরাইনে প্রবাসীদের পরিচয়পত্র নবায়ন ও পুনঃইস্যু; জেনে নিন ফি ও আবেদনপদ্ধতি

বাহরাইনে প্রবাসীদের আইডি কার্ড নবায়ন, হারানো কার্ড প্রতিস্থাপন ও তথ্য সংশোধনে কত ফি লাগে? জেনে নিন সরকারি নিয়ম ও আবেদনপদ্ধতি।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২১:৫২

বাহরাইনে প্রবাসীদের পরিচয়পত্র নবায়ন ও পুনঃইস্যু; জেনে নিন ফি ও আবেদনপদ্ধতি

বাহরাইনে বসবাসরত বিদেশি নাগরিকেরা তাঁদের পরিচয়পত্র নবায়ন, হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া কার্ড প্রতিস্থাপন/পুনঃইস্যু এবং ব্যক্তিগত তথ্য সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। দেশটির ইনফরমেশন অ্যান্ড ই-গভর্নমেন্ট অথরিটির (iGA) প্রকাশিত তথ্য অনুযায়ী, অনলাইনে এসব সেবা নিতে ১১ বাহরাইনি দিনার ফি দিতে হবে। সাধারণ সেবাকেন্দ্রে ১০ দিনার এবং দ্রুত সেবার জন্য ২০ দিনার নির্ধারিত রয়েছে।

বাহরাইনের সরকারি সেবাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটিতে (LMRA) নিবন্ধিত বিদেশি কর্মী, বিনিয়োগকারী এবং তাঁদের পরিবারের সদস্যরা নির্ধারিত শর্ত পূরণ করে এসব সেবা নিতে পারবেন। LMRA-তে নিবন্ধিত নন, এমন বিদেশি বাসিন্দাদের জন্যও পৃথক সেবার ব্যবস্থা রয়েছে।

পরিচয়পত্র নবায়ন ও প্রতিস্থাপনে কত খরচ

বাহরাইনের সরকারি তথ্য অনুযায়ী, অনলাইনে পরিচয়পত্র নবায়ন বা প্রতিস্থাপনের জন্য ১১ দিনার ফি নির্ধারিত রয়েছে। এর মধ্যে এক দিনার ডাকযোগে কার্ড পাঠানোর খরচ হিসেবে অন্তর্ভুক্ত।

অন্যদিকে, সাধারণ সেবাকেন্দ্রে সরাসরি আবেদন করলে ১০ দিনার এবং দ্রুত সেবাকেন্দ্রে আবেদন করলে ২০ দিনার দিতে হবে। তবে আবেদনকারীর নিবন্ধন ও সেবার ধরন অনুযায়ী প্রযোজ্য শর্ত ভিন্ন হতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে সরকারি পোর্টালে সর্বশেষ ফি যাচাই করতে হবে।

কারা আবেদন করতে পারবেন

বাহরাইনে বৈধভাবে বসবাসরত বিদেশি কর্মী, বিনিয়োগকারী এবং তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা পরিচয়পত্রসংক্রান্ত সেবার জন্য আবেদন করতে পারবেন।

এ ক্ষেত্রে আবেদনকারীর বৈধ পাসপোর্ট ও রেসিডেন্স পারমিট থাকতে হবে। পাশাপাশি LMRA-তে নিবন্ধিত কর্মীদের প্রয়োজনীয় তথ্য হালনাগাদ থাকতে হবে। আবেদনকারীর সঠিক আবাসিক ঠিকানা এবং নির্ধারিত মানের সাম্প্রতিক ছবিও প্রয়োজন হতে পারে। পরিবারের সদস্যদের ক্ষেত্রে সম্পর্কের প্রমাণ হিসেবে জন্মসনদ বা বিবাহসনদসহ অতিরিক্ত কাগজপত্র চাওয়া হতে পারে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট পরিচয়পত্র সেবা গ্রহণের জন্য আবেদনকারীকে বাহরাইনে অবস্থান করতে হবে।

পরিচয়পত্র হারিয়ে গেলে কী করবেন

কোনো প্রবাসীর পরিচয়পত্র হারিয়ে গেলে, কার্ডের চিপ নষ্ট হলে কিংবা কার্ডে থাকা তথ্য অস্পষ্ট হয়ে গেলে নতুন কার্ডের জন্য আবেদন করা যাবে। এ জন্য বাহরাইনের সরকারি অনলাইন পোর্টাল ব্যবহার করা যায়। চাইলে নির্ধারিত সেবাকেন্দ্রেও আবেদন করা যাবে।

পরিচয়পত্রে থাকা ছবি বা ব্যক্তিগত তথ্য সংশোধনের প্রয়োজন হলেও সংশ্লিষ্ট সেবার মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। তবে LMRA-তে নিবন্ধিত কর্মীদের সাধারণ সেবাকেন্দ্রে সরাসরি আবেদন করার ক্ষেত্রে স্পনসর বা কমার্শিয়াল রেজিস্ট্রেশন (CR) ধারকের উপস্থিতির শর্ত থাকতে পারে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রবাসীদের প্রথমে বাহরাইনের সরকারি ওয়েবসাইট www.bahrain.bh-এ প্রবেশ করতে হবে। এরপর পরিচয়পত্রসংক্রান্ত সেবার বিভাগ থেকে ID Card Issuance Services নির্বাচন করতে হবে।

সেখানে পরিচয়পত্র নবায়ন, হারানো বা ক্ষতিগ্রস্ত কার্ড প্রতিস্থাপন এবং তথ্য সংশোধনের জন্য আলাদা সেবা পাওয়া যাবে।

আরও পড়ুন

বাহরাইনে ড্রোন হামলার খবর, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ

১৫ নভেম্বর ২০২৬
বাহরাইনে ড্রোন হামলার খবর, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ

প্রয়োজনীয় তথ্য পূরণ ও কাগজপত্র জমা দেওয়ার পর নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর অনলাইনে তার অগ্রগতি যাচাই করা যাবে।

কত দিনে পাওয়া যাবে পরিচয়পত্র

বাহরাইনের ইনফরমেশন অ্যান্ড ই-গভর্নমেন্ট অথরিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে অনলাইন আবেদন প্রক্রিয়াকরণে সাধারণত দুই কার্যদিবস সময় লাগে। এরপর ডাকযোগে কার্ড পাঠানো হয়।

অন্যদিকে, সাধারণ সেবাকেন্দ্রে আবেদন প্রক্রিয়াকরণের আনুমানিক সময় ৩০ মিনিট। দ্রুত সেবাকেন্দ্রে ৩০ মিনিটের কম সময় লাগতে পারে।

তবে আবেদন প্রক্রিয়াকরণের সময় এবং কার্ড হাতে পাওয়ার সময় এক নয়। ডাকযোগে কার্ড পৌঁছাতে অতিরিক্ত সময় লাগতে পারে।

Tags:#প্রবাসী#পাসপোর্ট#বাহরাইন প্রবাসী#পরিচয়পত্র নবায়ন ও পুনঃইস্যু

আরও পড়ুন

আমিরাতে বছরের সর্বনিম্ন দামে সোনা, এক সপ্তাহেই ভরিতে কমেছে প্রায় ৩৮০ দিরহাম

আমিরাতে বছরের সর্বনিম্ন দামে সোনা, এক সপ্তাহেই ভরিতে কমেছে প্রায় ৩৮০ দিরহাম

আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সহজ, কাগজপত্র ও সময় কমছে

আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সহজ, কাগজপত্র ও সময় কমছে

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

বাহরাইনে ড্রোন হামলার খবর, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ

বাহরাইনে ড্রোন হামলার খবর, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ

সৌদির হাইলে মাদক বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার!

সৌদিতে মাদক বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

সৌদিতে বেতন আটকে গেলে নাজিজে আবেদন, লাগবে নির্ধারিত নিয়মে নথিভুক্ত চুক্তি

সৌদিতে বেতন আটকে গেলে নাজিজে আবেদন, লাগবে নির্ধারিত নিয়মে নথিভুক্ত চুক্তি

কাতারে পাসপোর্ট হারানোর তথ্য না জানালে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা

কাতারে পাসপোর্ট হারানোর তথ্য না জানালে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা

৪ দিন আগে
ঢাকা–রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা–রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

৬ দিন আগে
সৌদিতে অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

সৌদিতে অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

১৩ দিন আগে
দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে Visit Dubai ওয়েবসাইটে

দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে Visit Dubai ওয়েবসাইটে

১৩ দিন আগে