Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter

অনুসরণ করুন

সাইট সূচি

  • আমাদের সম্পর্কে
  • ভিডিও
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • যোগাযোগ
  • আর্কাইভ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সর্বশেষ খবর, সবসময় আপনার হাতের মুঠোয়

Get it onGoogle PlayDownload on theApp Store

© ২০২৬ Abroad Chapter. সর্বস্বত্ব সংরক্ষিত।

Abroad Chapter

Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
Abroad Chapter
সর্বশেষআপনার জন্যইউরোপমধ্যপ্রাচ্যআমেরিকাঅস্ট্রেলিয়াস্কলারশিপঅভিবাসনভিডিও
খুঁজুনলগইন
মধ্যপ্রাচ্য

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২ জন, দুই জন বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেদনাদায়ক হামলায় ১২ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুজন বাংলাদেশি। শনিবারের এই হামলায় আরও ৩০৯ জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৩:১৬

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২ জন, দুই জন বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ হামলায় আরও ৩০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আহত ব্যক্তিদের কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত অন্যদের মধ্যে চারজন সৌদি নাগরিক। এ ছাড়া যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীকে দায়ী করেছে। তবে রয়টার্সের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, শনিবারের হামলার দায় স্বীকার করেনি হুতিরা। এর আগে বৃহস্পতিবার বিমানবন্দরটিতে হামলার দায় স্বীকার করেছিল গোষ্ঠীটি।

হামলার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে থাকা এক যাত্রী এএফপিকে জানান, তিনি ৪০৩ নম্বর গেটের কাছে ছিলেন। পাশের ৪০১ নম্বর গেটে আঘাতের পর আহত মানুষ দেখতে পান। আতঙ্কে যাত্রীরা ছুটতে শুরু করেন।

আহত ব্যক্তিদের চিকিৎসায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি চিকিৎসা সূত্র এএফপিকে জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকদের জরুরি ভিত্তিতে তলব করা হয়।

বিমানবন্দরে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলায় কার্যক্রম বন্ধ রাখা হয়। হামলার পর রিয়াদগামী ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। এতে যাত্রীদের যাত্রাসূচি ব্যাহত হয়েছে। একই সপ্তাহে বিমানবন্দরটিতে আগের দুটি হামলায় চারজন নিহত হন এবং সেখানে দাঁড়িয়ে থাকা একটি সৌদি বাণিজ্যিক উড়োজাহাজের ব্যাপক ক্ষতি হয় বলে জানিয়েছে রয়টার্স।

এ পরিস্থিতিতে বিমানবন্দরে যাওয়ার আগে সরাসরি সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা নিশ্চিত করতে যাত্রীদের পরামর্শ দিয়েছে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে রিয়াদগামী এবং সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নেওয়া যাত্রীদের জন্যও এ নির্দেশনা প্রযোজ্য।

Tags:#রিয়াদ বিমানবন্দর হামলা#নিহত বাংলাদেশি#সৌদি আরব হামলা#রিয়াদ নিউজ#বাংলাদেশি প্রবাসী#আন্তর্জাতিক খবর#সৌদি আরব বাংলাদেশি#মধ্যপ্রাচ্য সংঘর্ষ

আরও পড়ুন

আমিরাতে বছরের সর্বনিম্ন দামে সোনা, এক সপ্তাহেই ভরিতে কমেছে প্রায় ৩৮০ দিরহাম

আমিরাতে বছরের সর্বনিম্ন দামে সোনা, এক সপ্তাহেই ভরিতে কমেছে প্রায় ৩৮০ দিরহাম

আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সহজ, কাগজপত্র ও সময় কমছে

আমিরাতে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সহজ, কাগজপত্র ও সময় কমছে

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

সৌদি আরবে সরাসরি কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের, সুযোগ তৈরি হতে পারে চিকিৎসক-নার্সদের

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

কাতারে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ, চাহিদা ইলেকট্রিশিয়ান-প্লাম্বারসহ ৪ পেশায়

বাহরাইনে ড্রোন হামলার খবর, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ

বাহরাইনে ড্রোন হামলার খবর, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ

সৌদির হাইলে মাদক বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার!

সৌদিতে মাদক বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

প্রস্তাবিত ভিডিও

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সৌদি আরবে ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম: ৩ শ্রেণিতে বিদেশি কর্মী | Saudi Work Visa

সম্পর্কিত খবর

সৌদিতে বেতন আটকে গেলে নাজিজে আবেদন, লাগবে নির্ধারিত নিয়মে নথিভুক্ত চুক্তি

সৌদিতে বেতন আটকে গেলে নাজিজে আবেদন, লাগবে নির্ধারিত নিয়মে নথিভুক্ত চুক্তি

কাতারে পাসপোর্ট হারানোর তথ্য না জানালে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা

কাতারে পাসপোর্ট হারানোর তথ্য না জানালে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা

৩ দিন আগে
ঢাকা–রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা–রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

৫ দিন আগে
সৌদিতে অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

সৌদিতে অবৈধ কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

১২ দিন আগে
দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে Visit Dubai ওয়েবসাইটে

দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে Visit Dubai ওয়েবসাইটে

১২ দিন আগে